You are viewing a single comment's thread from:

RE: এবিবি-ফান প্রশ্ন ১৮৭ | জীবনে চলার পথে কখনো থামতে নেই, কিন্তু জুতো ছিড়ে গেলে কি করবেন??

জীবনে এত বাধা-বিপত্তি, এত সমস্যার পরেও যখন চলার পথে দাঁড়িয়ে পড়া উচিত নয়, তাহলে সামান্য জুতো ছিঁড়ে গেলে দাঁড়ানোর প্রশ্নই ওঠে না। দরকার হলে সারা জীবন জুতো সেলাই করার একটা ছোট ব্যাগ কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াবো, যাতে করে একটা জুতো ছিড়ে গেলে বাকিটা পরে অপরটা হাতে নিয়ে সেলাই করতে করতে সামনের দিকে এগোতে পারি। তাছাড়া জীবনের চলার পথে যদি আমরা এগিয়ে যাই আর জুতো সেলাই করতে গিয়ে যদি আবার জুতো পিছনে থেকে যায়, তাহলে তো দুটোর ব্যালেন্স করা কঠিন হয়ে পড়বে। তাই দুটোকে একই তালে, সমান্তরালে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। কোনটার জন্য কোনটা থেমে থাকবে না।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 63913.01
ETH 1840.96
USDT 1.00
SBD 0.39