You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ -৩৩
| শিক্ষা সফর নিয়ে বেশ ভাল রকমের এটা অভিজ্ঞতা হয়েছিল আমার বছর পাঁচ ছয় আগে। তখন আমি সবেমাত্র ক্লাস ইলেভেন পাশ করে টুয়েলভে উঠেছি। প্রাইভেট টিউটর হিসেবে আমাদের একজন ভালো পদার্থবিজ্ঞান স্যার ছিলেন, উনাকে আমরা একবার জোরজাবস্তি করে বলেছিলাম যে আমাদের কলকাতা সাইন্স সিটিতে শিক্ষা সফরে নিয়ে যাওয়ার জন্য। এতে করে আমাদের পদার্থবিজ্ঞানের অনেক ব্যাপারে অনেক বেশি নলেজ তৈরি হবে। কিন্তু উনিও সময় বের করতে পারছিল না। তবে শেষমেষ আমাদের প্রথম সাময়িক পরীক্ষার পর আমরা প্রায় ১৫ জন বন্ধুবান্ধব মিলে সেই পদার্থবিজ্ঞান স্যারকে নিয়ে গেছিলাম সাইন্স সিটি। তবে ওখানে গিয়ে একটা জিনিস দেখে বেশ অবাক হয়েছিলাম, সেটা হচ্ছে সাইন্স সিটির একটা বড় অংশ জুড়ে সেখানে প্রেমিক প্রেমিকারা বায়োলজি ক্লাস নিচ্ছে একে অন্যের। ওই সময়টাতে তো এই ব্যাপারগুলো আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লাগতো, তাই স্যারের মানা করা সত্ত্বেও বেশ কিছু সময় দাঁড়িয়ে মজা দেখছিলাম। তবে সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে একটা জিনিস আমার মনে হয়েছিল সেটা হল, ফিজিক্সের কোন ব্যাপার শিখতে পেরেছি কি না পেরেছি সেটা বলতে পারবো না, তবে বায়োলজির বেশ কিছু চ্যাপ্টার মোটামুটি মাথার ভেতর গেঁথে গেছিল। |
|---|