You are viewing a single comment's thread from:
RE: এবিবি-ফান প্রশ্ন ১৭৪ | বর্ষাকালের বৃষ্টির দিনে হঠাৎই আছড়ে পরে আপনার...... তখন আপনি কি করবেন??
| বর্ষাকালের বৃষ্টির দিনে হঠাৎ করে আছাড় খেয়ে যদি আমার সামনের দুটো দাঁত পড়ে যায় তাহলে এমন একটা মেয়ে খুঁজবো যার আছাড় খেয়ে ওই সামনের দুটো দাঁত বাদে বাকি সবগুলো দাঁত ভেঙে গেছে। তারপর তাকে বিয়ে করবো। তাহলে দুজনে মিলে ৩২ টা দাঁত হয়ে যাবে। এতে করে ভালোবাসা আরো অটুট হবে। তাছাড়া আরও একটা কাজ করা যেতে পারে সেটা হল, ওই ভাঙা দাঁতের জায়গায় একটা কাঠের দরজা লাগাবো। তাহলে আর খাবার খাওয়ার জন্য মুখ খুলতে হবে না, ওই দরজা খুলে দিয়েই ওর ভিতর দিয়ে খাবার ভেতরে ঢুকিয়ে দেবো। তাছাড়া আমাদের শুভ দা তো আছেই, ওনার কাছে গিয়ে সামনে দুটো সোনার দাঁত লাগিয়ে নিয়ে আসবো। এতে করে আমার ভ্যালু আরো অনেক গুণে বাড়বে, আর হাসলেও অনেক সুন্দর লাগবে দেখতে। |
|---|