এবিবি-ফান প্রশ্ন ১৭৪ | বর্ষাকালের বৃষ্টির দিনে হঠাৎই আছড়ে পরে আপনার...... তখন আপনি কি করবেন??steemCreated with Sketch.

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

বর্ষাকালের বৃষ্টির দিনে হঠাৎই আছড়ে পরে আপনার সামনের দুটো দাঁত পরে গেল, তখন আপনি কি করবেন??

প্রশ্নকারীঃ

@ayrinbd

প্রশ্নকারীর অভিমতঃ

সামনেই আসছে বর্ষাকাল, বর্ষার দিনে স্লিপ কেটে আছাড় খায় নি মানুষ খুব কমই আছে, আমি যে আমার জীবনে কতো আছার খাইছি তার কোনো হিসাব নেই। 😅 আর মাঝে মাঝে ইচ্ছে করে ও করতাম যাতে স্কুলে যেতে না পারি। হিহিহি😅

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 3 years ago 

প্রথমেই তো জাতির কাছে বিচার চাইবো!! সবসময় কেন আমি আছড়ে পরি?? অতঃপর সামনে দুটি দাঁত কুরিয়ে আমাদের শুভ ভাইয়ের সাথে দেখা করব... হাহাহা।

শুভ ভাই নিজেই বর্ষাকালে আছাড় খেয়ে দেখা গেল সামনের দুটো দাঁত ভেঙে নিয়ে বসে আছে। তাহলে আপনার ট্রিটমেন্ট করবে কি করে। হা হা হা.....

 3 years ago 

😆🤣🤣

 3 years ago 

যদি আছড়ে পড়েই যাই তাহলে এমন ভাব করবো যে আমি ইচ্ছা করেই কাদা পানিতে গড়াগড়ি খাচ্ছি। তারপর আস্তে করে উঠে দিব এক দোর কে দেখলো সেদিকে না তাকিয়ে আগে বাসায় চলে যাব।

বর্ষাকালের বৃষ্টির দিনে হঠাৎ করে আছাড় খেয়ে যদি আমার সামনের দুটো দাঁত পড়ে যায় তাহলে এমন একটা মেয়ে খুঁজবো যার আছাড় খেয়ে ওই সামনের দুটো দাঁত বাদে বাকি সবগুলো দাঁত ভেঙে গেছে। তারপর তাকে বিয়ে করবো। তাহলে দুজনে মিলে ৩২ টা দাঁত হয়ে যাবে। এতে করে ভালোবাসা আরো অটুট হবে। তাছাড়া আরও একটা কাজ করা যেতে পারে সেটা হল, ওই ভাঙা দাঁতের জায়গায় একটা কাঠের দরজা লাগাবো। তাহলে আর খাবার খাওয়ার জন্য মুখ খুলতে হবে না, ওই দরজা খুলে দিয়েই ওর ভিতর দিয়ে খাবার ভেতরে ঢুকিয়ে দেবো। তাছাড়া আমাদের শুভ দা তো আছেই, ওনার কাছে গিয়ে সামনে দুটো সোনার দাঁত লাগিয়ে নিয়ে আসবো। এতে করে আমার ভ্যালু আরো অনেক গুণে বাড়বে, আর হাসলেও অনেক সুন্দর লাগবে দেখতে।
 3 years ago 

এই বয়সে এসে যদি বৃষ্টির দিনে হঠাৎই আছড়ে পরে আমার সামনের দুটো দাঁত পরে যায় তাহলে মুখ বন্ধ করে টোল টোপলা বেঁধে চুপচাপ বাড়ি থেকে পলায়ন করব কারণ সামনের দাঁত ছাড়া এই মুখ কাউকে দেখাতে পারবো না। সামনের দুটো দাঁতই যদি না থাকে তাহলে কথাও তোতলা ভাবে বলতে হবে। ধরেন আমি বাড়িতে কাউকে বললাম আমি ভাত খাব, সে তখন তোতলা ভাবে আমার কথাটা শুনবে, "আনি পাত তাবো "। মানে না বুঝতে পেরে সে আমাকে ভাত দেবে না। তাই এইভাবে না থাকার চেয়ে বাড়ি থেকে পলায়ন করাই ভালো হবে।

 3 years ago 

পড়ে যাওয়া দাঁত দুইটি তুলে নির্ধারিত জায়গায় সুপার গ্লু আঠা দিয়ে লাগিয়ে দিবো। যাতে কেউ বুঝতে না পারে।

 3 years ago 

সুপার গ্লু আঠা দিয়ে কোন কাজ হবে না ভাই, ঝালাই করে নিতে হবে 🤣🤣।

 3 years ago 

হাহাহাহা

 3 years ago 

যদি সামনের দুটো দাঁত পরে যায় তাহলে প্রথমে আমি আমার মুখ বন্ধ করবো তারপর দাঁত দুটি খুঁজবো কাঁদার মধ্যে।তারপর খুঁজে পেলে মৌনব্রত পালন করতে করতে সোজা শুভ ভাইয়ার চেম্বারে চলে যাবো দাঁত বাঁধাতে।হি হি☺️☺️

 3 years ago 

বর্ষাকালের বৃষ্টির দিনে হঠাৎই আছড়ে পরে আপনার সামনের দুটো দাঁত পরে গেল, তখন আপনি কি করবেন??

যদি আমার সাথে এমনটা হয়,আর আছাড় খাওয়ার পর সাথে সাথে কেউ যদি সেটা দেখে হাসে, তাহলে তার সামনের দুটি দাঁত খুলে আমি লাগিয়ে নিব। আর যদি কেউ না দেখে তাহলে আগলা দাঁত লাগিয়ে নিব।🤣🤣🤣

 3 years ago 

তখন আমি তাকে বলবো যে আমি এই জায়গায় পড়ে যাইতে চাইতেই, তার আগেই আপনি পড়ে গিয়ে দাঁত ভেঙ্গে ফেললেন 😁😁হিহিহি

 3 years ago 

বর্ষাকালের বৃষ্টির দিনে হঠাৎই আছড়ে পরে আপনার সামনের দুটো দাঁত পরে গেল, তখন আপনি কি করবেন??

সামনের দাঁত পড়ে গেলে তো পানি খেতে পারবো না। তখন পানির পরিবর্তে দুধ,সেভেন আপ আর পেপসি কোকাকোলা খাবো,হা হা হা।🤣🤣🤣

 3 years ago 

বর্ষাকালে আছড়ে যদি পরে যায়,আর কেউ যদি এই পরে যাওয়াটা দেখে ফেলে তাহলে আমি পুনরায় ইচ্ছাকৃতভাবে আবারও আছড়ে পরবো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64715.35
ETH 1920.72
USDT 1.00
SBD 0.38