You are viewing a single comment's thread from:
RE: ঈদ সবার জীবনে বয়ে আনুক খুশির বার্তা।
চলুন না একটু মনের চোখটা খুলে এই অসম্ভব আত্মতৃপ্তি লাভের জন্য নিজের সামর্থ্যের হাতটা একটু বাড়িয়ে দেই।
ঈদ মানেই যে নিজে খুশি থাকব বা নিজের পরিবারকে খুশি রাখবো সেটা নয়। ঈদ মানে আমি মনে করি আশেপাশের মানুষজন কেও এই দিনগুলোতে খুশি থাকতে দেখা।
ছোটবেলায় যখন গ্রামে থাকতাম তখন কিছুটা ঈদের আনন্দ বুঝতে পারতাম। তবে এখন কলকাতা শহরে এসে সেই ব্যাপারটা একেবারেই বুঝতে পারি না। ভালো লাগলো ভাই আপনার মনের কথাগুলো জানতে পেরে।
মানুষ এখন আর মানুষের খবর নেয়না ভাই। বিশেষ করে বিত্তবান মানুষ এখন নিজের ভোগ বিলাস নিয়ে ব্যস্ত। সমাজের গরীব মানুষগুলোর দিকে এরা তাকায় না। মাঝে মাঝে এগুলো চিন্তা করলে খুব খারাপ লাগে ভাই।