ঈদ সবার জীবনে বয়ে আনুক খুশির বার্তা।
ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। 🌙
ঈদ এলেই আমাদের সবার মনে আনন্দের অনুভূতি ছড়িয়ে পড়ে। সবাই চেষ্টা করে প্রিয়জনদের সাথে এই আনন্দের সময়টা ভাগ করে নিতে। সবাই দূর দূরান্ত থেকে ছুটে আসে একটু আনন্দের অনুভূতি পেতে। এরপর শুরু হয় ধুমচে কেনাকাটা আর ভালো খাবারের আয়োজন। সবশেষে ঈদের দিনগুলোতে হৈ হুল্লোড় আর সবাইকে নিয়ে বিনোদন কেন্দ্রে ঘুরতে যাওয়া। সবমিলিয়ে আমাদের যাদের একটু সামর্থ্য রয়েছে তাদের জন্য ঈদের আনন্দ গুলো বর্নীল। এককথায় হলো ঈদটা সামর্থ্যবানদের জন্য।
তবে ঈদের আনন্দ তখনই মহত্বপূর্ন হবে যখন সবার সাথে এই আনন্দটুকু ভাগাভাগি করে উদযাপন করা যাবে। আমরা যখন ঈদের আনন্দে আত্মহারা তখন একটু খেয়াল করতে হবে আমাদের ঘরের কাজের মানুষটি তার পরিবার নিয়ে ঈদ করতে পারছে কিনা। কিংবা বাড়ির দারোয়ান রহিম চাচা তার জন্য একটা পাঞ্জাবি কিনেছেন কিনা। তাছাড়াও বাসার পাশেই ছোট্ট একটা বস্তি রয়েছে যেখানে রিকশা ওয়ালা, ফেরি ওয়ালা আর কিছু ভীষন দরিদ্র মানুষের বসবাস। তাদের চোখ মুখে তাকালে হয়তো আপনি বুঝতে পারবেন তাদের ভেতরে কতটা চাপা কষ্ট রয়েছে। একজন রিকশাচালক কখনো তার নিজের গায়ে নতুন জামা আশা করেনা, সে শুধুমাত্র তার ঘরের ছোট্ট পরীটার জন্য একটা নতুন জামার স্বপ্ন দেখে।
দেখুন সৃষ্টিকর্তার ইচ্ছায় আপনি আজ বিত্তবান হয়তো অঢেল টাকার মালিক। একটু যদি এই গরীব মানুষগুলোর দিকে তাকিয়ে তাদের জন্য কিছুটা সুখের বার্তা দিতেন তাহলে কতই না ভালো হতো। কিছু বিত্তবান মানুষের কথা কি বলবো তারা টাকার পাহাড়ের মালিক হলেও যাকাত আদায় করতে চান না, কিংবা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে মানুষের দিকে হাত বাড়িয়ে দিতে নারাজ। এধরনের মানুষ শুধুমাত্র ব্যাক্তিগত ভোগ বিলাসকে প্রাধান্য দিয়ে থাকেন। তারা অন্যের মুখের হাসি দেখার অসম্ভব আত্মতৃপ্তি উপলব্ধি করতে পারে না, কিভাবেই বা করবে? অধিক ধন সম্পদের মোহে হয়তো রঙিন চশমার ফাঁকে কিছুই দেখা যায় না।
চলুন না একটু মনের চোখটা খুলে এই অসম্ভব আত্মতৃপ্তি লাভের জন্য নিজের সামর্থ্যের হাতটা একটু বাড়িয়ে দেই। খুব বেশি কিছু নয় শুধুমাত্র আপনার সম্পদের হিসাব করে যাকাত আদায় করে কিংবা একটু দানের হাতটা প্রশস্ত করে যদি কিছুটা আনন্দের বার্তা ছড়িয়ে দিতে পারেন, দেখবেন এটা হবে আপনার জীবনের সেরা ঈদ। সত্যি বলতে ঐ ফুটফুটে পরী গুলোর গায়ে নতুন জামা আর আনন্দ যদি আপনি একবার দেখেন আমার মনে হয় না এর থেকে বড় কোন আনন্দ আপনি উপলব্ধি করতে পারবেন আপনার জীবনে। আর ঐ গরিব মানুষগুলোর দোয়ার বরকতে আপনার সম্পদ তর তর করে বাড়তেই থাকবে।
চলুন সবাই নিজেদের যতটুকু সামর্থ্য রয়েছে তাই নিয়ে খুশির বার্তা ছড়িয়ে দিতে আজই ছুটে যাই মানুষগুলোর কাছে 🙏 হয়তো কোন এক ছোট্ট পরী আপনার নতুন জামার অপেক্ষায় বসে রয়েছে।।।।।
https://steemitwallet.com/~witnesses
VOTE @bangla.witness as witness
OR
আপনি খুবই সুন্দর একটি পোস্ট করেছেন ভাইয়া।ঈদের প্রকৃত আনন্দ তো এটাই সবাই মিলেমিশে ঈদ কে আনন্দ উৎসবে পরিণত করা।এই সময়ে যদি আমরা নিজেদের সম্পদের পরিমাণ যাকাত বা একটু সাহায্যের হাত বাড়িয়ে দেই।তাহলে অনেক পরিবারের ঈদ খুব খুশিতে কাটবে।ধন্যবাদ আপনাকে।আপনার জন্য শুভকামনা রইল।
আসলে আমাদের সমাজের বিত্তবানদের মন এখন অনেক শক্ত হয়ে গেছে। এরা শুধুমাত্র নিজের ভোগ বিলাস নিয়ে ব্যস্ত।
এরা একটু হাত বাড়ালেই সব ঠিক হয়ে যায়।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
https://twitter.com/emranhasan1989/status/1648595320010584064?t=bKHtc5IIDQ87bpFAVE4GTA&s=19
সত্যিই ঈদের আনন্দটা সবার মাঝে ভাগ করে নেওয়াই উচিত। যাদের উপর যাকাত ফরজ হয়েছে তাদের সবাইকে তাদের যাকাত গুলো সঠিক টাইমের মধ্যে দিয়ে দেওয়া উচিত। যাতে এর মাধ্যমে অনেকের নতুন পোশাক কেনার স্বপ্ন পূরণ হয়। আপনি আজকে খুব সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর পোস্টে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাই আমার পোস্টটি পড়ার জন্য।
এমন অনেকেই রয়েছেন যারা শুধুমাত্র নিজের ভোগ বিলাস নিয়ে ব্যস্ত। আমার আজকের পোস্টটি তাদের উদ্দেশ্য করে।
ঈদ সবার জীবনে বয়ে আনুক খুশির বার্তা শিরোনামে লেখাটি ভাল হয়েছে। একটা অসাধারণ কথা বলেছেন "এককথায় হলো ঈদটা সামর্থ্যবানদের জন্য"। শুধু ঈদ নয় যেকোন ধর্মীয় বা সামাজিক উৎসব নামে সার্বজনীন কিন্তু আদতে কিছু মানুষের বিত্তের প্রদর্শন। তারপরেও আশাকরি ঈদ সবার জীবনে সুখ-শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসুক। শুভ কামনা আপনার জন্য।
ধন্যবাদ আপু।
আমাদের নিজেদের অবস্থান থেকে যতটুকু সম্ভব চেষ্টা করবো যাকাত আদায় করার। অন্তত একটি শিশুর মুখে হাসি ফোটাতে পারলেই বড় সার্থকতা।
অগ্রিম ঈদের শুভেচ্ছা রইল। ঈদ মোবারক! ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ ঠিক বলেছেন। তবে এখন আর আগের মতো ঈদের আনন্দ উপভোগ করতে পারিনা। চমৎকার লিখেছেন। মানুষ মানুষের পাশে দাঁড়াবে এতেই আল্লাহর রহমত বর্ষণ হয়। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন সবসময় এই কামনাই করি।
ঈদ মানেই যে নিজে খুশি থাকব বা নিজের পরিবারকে খুশি রাখবো সেটা নয়। ঈদ মানে আমি মনে করি আশেপাশের মানুষজন কেও এই দিনগুলোতে খুশি থাকতে দেখা।
ছোটবেলায় যখন গ্রামে থাকতাম তখন কিছুটা ঈদের আনন্দ বুঝতে পারতাম। তবে এখন কলকাতা শহরে এসে সেই ব্যাপারটা একেবারেই বুঝতে পারি না। ভালো লাগলো ভাই আপনার মনের কথাগুলো জানতে পেরে।
মানুষ এখন আর মানুষের খবর নেয়না ভাই। বিশেষ করে বিত্তবান মানুষ এখন নিজের ভোগ বিলাস নিয়ে ব্যস্ত। সমাজের গরীব মানুষগুলোর দিকে এরা তাকায় না। মাঝে মাঝে এগুলো চিন্তা করলে খুব খারাপ লাগে ভাই।
খুব সুন্দর লিখেছেন ভাইয়া। খুব ভাল লাগলো। আসলে ঈদ মানেই তো সবাইকে নিয়ে আনন্দ করা।তাই আমাদের সবাইকে যারা সচ্ছল আছি আমাদের হাতটা বাড়িয়ে দিলেই সবাই একসাথে আনন্দ নিয়ে ঈদ করার আনন্দটা পাওয়া যাবে। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার জন্য। ঈদ মোবারক আপনাকে।
অনেক ধন্যবাদ আপু।
আপনাকেও ঈদ মোবারক 🕌
সবাই নিজের জায়গা থেকে চেষ্টা করলে সমাজের দরিদ্র মানুষগুলো একটু আনন্দের ভাগ পায়।
ভাইয়া স্কুল কলেজে যাকাতের অঙ্কটা পড়ানো হয় না। অথচ সুদের অঙ্কটা ঠিকই পড়ানো হয়। আজকে সবাই ঠিক ভাবে যাকাত দিলে ধনী গরীবের বৈষম্যটা অনেক কমে যেত। ধন্যবাদ ভাইয়া।
একদমই খাঁটি একটা কথা বলেছেন ভাই। সবাই ঠিকমতো যাকাত দিলে এতো বৈষম্য থাকতো না।