You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৫৭

তোমাকে খুঁজে ফিরি প্রিয় গান, প্রিয় কবিতায়;
শব্দের সুপ্ত কর্নিয়ায়।
তোমাকে খুঁজে ফিরি নীলাভ আকাশে,গোধূলি লগ্নে,নিস্তরঙ্গ জ্যোৎস্নায়।
মিশে থাকা শিরা-উপশিরা, রক্ত কণিকায়।
তোমাকে খুঁজে ফিরি আমার সমগ্র অস্তিত্বে;
পরম আরাধনায়,প্রেমের বিষন্ন তানপুরায়।
তোমাকে শুধু খুঁজেই ফিরি, পাইনি তোমার দেখা;
কেউ রাখেনি এই হতভাগার সামান্য আবদার।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64011.44
ETH 1858.50
USDT 1.00
SBD 0.39