You are viewing a single comment's thread from:

RE: এবিবি-ফান প্রশ্ন - ১৫১ || পুরুষ মানুষ বিয়ে করে কেন?

সন্ধ্যায় ঘরে ফিরে একটু ভালোবাসা,একটু আদর,একটু কোমলতা পাওয়া এই কথা চিন্তা করে যদি পুরুষ মানুষ বিয়ে করে তাহলে তার থেকে বোকা পৃথিবীতে আর কেউ হতে পারে না। হ্যা তবে যদি ভুল করে অন্যের ঘরে ঢুকে পড়া হয় তাহলে এই গুলো ভাগ্যক্রমে মিললে মিলতেও পারে। অধিকাংশ পুরুষ মানুষ বিয়ে করে এটা দেখার জন্য যে আসলে বিয়ের মধ্যে আছে টা কি.. আবার কিছু পুরুষ মানুষ তো মরীচিকার চক্করে পড়ে বিয়ে করে, তাছাড়াও কিছু পুরুষ একটা প্রবাদের চক্করে পড়ে বিয়ে করে সেটা হলো দিল্লির লাড্ডু খেলেও পস্তাবেন, না খেলেও পস্তাবেন। তখন আবার পুরুষ এটা চিন্তা করে, না খেয়ে পস্তাবো কেন, তার থেকে খেয়ে পস্তাই। তবে দাদা পুরুষ মানুষ আসলে যেটা চিন্তা করে বিয়ে করে সেটা আদেও পায় কিনা আমার সন্দেহ আছে। তবে যখন তারা বুঝতে পারে যে সে কি ভুল করেছে, ততক্ষনে সে সস্তার ভেড়া হয়ে যায়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64092.15
ETH 1863.95
USDT 1.00
SBD 0.36