You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৪৬

তুমি কাছে আসলেই মনে হয়
এক গুচ্ছ শান্ত মেঘ শিশিরের সমুদ্র মাথায় নিয়ে
আমাকে ছুঁয়ে দিতে এসেছে।
তুমি কাছে আসলেই মনে হয়
যা কিছু অশুভ, তা সত্য নয়।
তুমি কাছে আসলেই মনে হয়,
আমরা আর পৃথিবীতে নেই,
দুজনে উল্কার মত ছুটে চলেছি কোনো এক অজানায়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 63439.90
ETH 1846.85
USDT 1.00
SBD 0.39