You are viewing a single comment's thread from:

RE: এবিবি-ফান প্রশ্ন ১২৯ | আপনি ভালোবাসা বলতে কি বোঝেন, যদি সহজ কথায় বলতেন?

ভালোবাসা হচ্ছে পাগলামি। স্বাভাবিক বুদ্ধি হারিয়ে পাগল হয়ে যাওয়ার নামই ভালোবাসা।ভালোবাসা হচ্ছে অস্বাভাবিক উদারতা। নিজের সবকিছু অন্যকে বিলিয়ে দিয়ে গরীব হয়ে থাকতে ইচ্ছে করার নামই ভালোবাসা। তবে এই উত্তর abb-fun একসেপ্ট করবে না, অন্য কিছু বলতে হবে। ধরেন আমি নিজে থেকে সেধে বাঘের খাঁচার ভিতর ঢুকে গেলাম আর বললাম আমাকে খাও। ধরেন এতদিন বাড়িতে বাঁশ ঝাড় ছিল না, এখন আমি নিজে থেকেই একটা বাঁশ ঝাড় নিজের জন্য তৈরি করার সিদ্ধান্ত নিলাম। আমি খুব ভালো আছি সুস্থ আছি এটা আমার সহ্য হচ্ছে না, তাই নিজেকে কিছুটা অশান্তির ভিতর রাখার জন্য উৎফুল্ল হয়ে উঠলাম। আমার কাছে আপাতত এটাই প্রেম বা ভালোবাসা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 63789.91
ETH 1863.22
USDT 1.00
SBD 0.38