You are viewing a single comment's thread from:

RE: সফলতার সাথে ৩৬৫ দিনে ৩৬৫ টি পোস্ট ।। জুলাই -২৯/০৭/২০২৩।।

in আমার বাংলা ব্লগ3 years ago

ভাই,, প্রথমেই আপনাকে অসংখ্য অভিনন্দন জানাই এত চমৎকার একটা অনুপ্রেরণামূলক পোস্ট আমাদের উপহার দেওয়ার জন্য। গুনে গুনে একটা বছরের প্রতিটা দিন পোস্ট করা একদমই মুখের কথা নয়। এর জন্য প্রয়োজন মারাত্মক রকমের ডেডিকেশন। আর যেটা আপনার মাঝে ছিল বলেই আজকে আমরা এই পোস্টটা দেখতে পাচ্ছি। আমি নিজেও একটা সময় এরকম ভাবতাম, এমনও সময় গেছে যখন ডেঙ্গুতে ভর্তি থেকেছি তারপরও প্রতিদিন হসপিটালের বেডে শুয়ে শুয়ে পোস্ট লিখতাম। কিন্তু দিনশেষে আমি পরাজিত কারণ নানান প্রতিবন্ধকতায় আমি হারিয়ে গিয়েছি। আপনার সাথে আমি নিজেও একমত ভাই যে ,, মানুষের ইচ্ছা শক্তি সব থেকে বড় শক্তি। কোন কিছু অর্জনের জেদ টা যদি তুঙ্গে থাকে, তাহলে এমন কোন শক্তি নেই সেখানে এসে বাধা প্রদান করবে। আজকে আরও একটা বার নতুন করে অনেক কিছু শিখে গেলাম। অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল ভাই। আশা করি দুই বছর পরেও এরকম একটা পোস্ট দেখতে পাবো।

Sort:  

দুই বছর পরে আর এরকম পোস্ট দেখতে পারবেন না ভাই। কারণ আমি এখন থেকে হয়তো আর বেশি রেগুলার হতে পারব না। মাঝে মধ্যে একটু গ্যাপ দিতেই হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই পোস্টটা মনোযোগ সহকারে পড়ার জন্য।

 3 years ago 

হাহাহাহা,, আপনিও আমার দলে হাঁটতে চলেছেন তাহলে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63013.72
ETH 1871.80
USDT 1.00
SBD 0.37