You are viewing a single comment's thread from:

RE: একগুচ্ছ অনু কবিতা সংকলন( পর্ব -০১)।। জুলাই -১৪/০৭/২০২৩।।

in আমার বাংলা ব্লগ3 years ago

অণু কবিতা বলে যে কিছু একটা আছে এটা আমি এই পরিবারে এসেই প্রথম জানতে পারি,, দাদার ব্লগ থেকে। তারপরও এই কবিতার থিম আমি বুঝতাম না একদমই। তারপর বেশ কিছু লেখা পড়ার পর ধীরে ধীরে কিছুটা মাথায় ঢুকেছে। তবে আজ অবধি কখনো চেষ্টা করি নি লেখার। আসলে আমি লেখার থেকে কবিতা পড়তে খুব বেশি পছন্দ করি ভাই। ভালোবাসা, কিছুটা অভিমান সব কিছু মিলিয়ে বেশ ভালো লিখেছেন সত্যি। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি, এই ধরনের কবিতাগুলো পুরোপুরি ছন্দ মিলিয়ে যদি লেখা যায় তবে পড়তে আরো বেশি মজা লাগে। একবার ছন্দ মিলিয়ে লিখবেন তো ভাই, আশা করি ভালো হবে আরো।

Sort:  

আমি নিজেও আসলে দাদার পোস্ট দেখে অনু কবিতা লেখার সিদ্ধান্ত নিয়েছি। তবে অনু কবিতা বলে যে কিছু হয় সেটা আমি নিজেও জানতাম না। যাইহোক আপনার কথা রাখার চেষ্টা করব, এরপর ছন্দ মিলিয়ে লেখার চেষ্টা করব।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64543.68
ETH 1871.77
USDT 1.00
SBD 0.38