You are viewing a single comment's thread from:

RE: কফি হাউসের আড্ডা এবং রিভিউ।। জুন -২৬/০৬/২০২৩।।

in আমার বাংলা ব্লগ3 years ago

কফি হাউজের আশেপাশে দিয়ে ঘোরাফেরা করেছি তবে ভেতরে যাওয়া হয়নি কখনো। এর আগেও আমি বেশ কয়েকটা রিভিউ দেখেছি কফি হাউজ নিয়ে। আপনার মত সবার মুখেও একই কীর্তন শুনেছি 😅। তারপরেও ঐতিহাসিক এই জায়গাটা একবার দর্শন করার ইচ্ছা আছে। আমি জানি আড্ডা দেয়ার জন্য এই জায়গাটা মোটেও সুবিধার না আমার জন্য। কারণ হইচই চেঁচামেচি আমার একদম ভালো লাগে না। সে যাই হোক তবে আপনার এই ফিশ ফ্রাই এবং ফিস কাটলেট এর কথা অনেকবার শুনলাম ভাই। শুধু ভাবছি কবে যাবো ইন্ডিয়া আবার, এই খাবারটা এবার আর মিস করছি না।

Sort:  

আপনি যতবারই জিজ্ঞাসা করবেন আমি ততবারই বলবো যে ফিস কাটলেট বা ফিশ ফ্রাই, এটা খেতে মিস করবেন না, যদি কলকাতা কখনো ঘুরতে আসেন তাহলে। আর কফি হাউসের যে রিভিউ এটা যে ই ওখানে যাবে একই রকম রিভিউ দেবে। এর কোন পরিবর্তন হবে না। কারণ ওখানকার পরিবেশ এখন আগের মত নেই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 63828.12
ETH 1861.37
USDT 1.00
SBD 0.38