You are viewing a single comment's thread from:

RE: অপু এবং ব্রহ্মদৈত্য (তৃতীয় পর্ব)।। মে -২৯/০৫/২০২৩।।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

জানেন তো ভূতে আমি বিশ্বাস করি না ঠিকই, আবার ভূতের গল্প পড়তেও কেমন একটা লাগে। মানে মনের মধ্যে অনেক আজগুবি চিন্তা চলে আসে 😅। একদম মাঝ রাতে পড়লাম গল্পটা। ঘুম হলে হয় এবার। তবে বেশ মজার লাগছে পড়তে। সব থেকে বেশি টাচিং ছিল যে বৃদ্ধকে ছেলেরা খেতে দিত না, অথচ তিনিই আবার তাদের বেড়ে দেওয়া খাবার চাইছেন মরার পরে। ব্যাপারটা গল্প হলেও এমনটা বাস্তবেই ঘটে থাকে অনেক ক্ষেত্রে। সত্যি বলতে সব বাবা মা চায় তাদের সন্তানদের নিয়ে এক সাথে থাকতে, এক সাথে খেতে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসের স্বীকার হতে হয় কাউকে কাউকে। যাই হোক দেখা যাক পরের পর্বে কি আছে।

আর হ্যাঁ,,

এবার কি করেই জানো অপুর মনে সাহস সঞ্চয় হলো

এখানে "যেন" হবে হয়তো, এক সময় ঠিক করে নেবেন কেমন।

Sort:  

বানান ঠিক করে নিয়েছি। আসলে মাঝেমধ্যে এত লেখার মাঝে দুই একটা বানান চোখের আড়াল হয়ে যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ পোস্ট পড়ে সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64646.06
ETH 1896.59
USDT 1.00
SBD 0.37