You are viewing a single comment's thread from:
RE: চমৎকার ছাদ বাগান আপনার ইচ্ছে শক্তি থাকলে করা সম্ভব।
দীর্ঘকাল ময়মনসিংহে থেকেছি তাই জায়গাটার নাম শুনতেই অন্যরকম একটা ভালো লাগা কাজ করে উঠলো। আর ছাদ বাগানটাও অসম্ভব ভালো লাগছিল দেখতে। আপনার কথাতে আমি পুরোপুরি একমত ভাই, ইচ্ছে থাকলে সব কিছুই আসলে সম্ভব। আমার নিজের বাড়ির ছাদেও আম ,লিচু ,পেয়ারা, বড়ই,সিম , লেবু গাছ লাগানো আছে বড় চারিতে করে। গাছগুলো যখন ফলে ভরে যায় কি যে ভালো লাগার কাজ করে বলে বোঝাতে পারবো না। খুব সুন্দর লাগলো পোস্টটা দেখে।
অনেক ধন্যবাদ ভাই।
আপনার ছাদে এতগুলো গাছ রয়েছে জেনে ভীষণ খুশি হলাম। এটা নিঃসন্দেহে চমৎকার একটি ব্যাপার।