চমৎকার ছাদ বাগান আপনার ইচ্ছে শক্তি থাকলে করা সম্ভব।

in আমার বাংলা ব্লগ3 years ago
চমৎকার ছাদ বাগান
আপনার ইচ্ছে শক্তি থাকলে করা সম্ভব

IMG20230426141707-01.jpeg

IMG20230426141717-01.jpeg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।

প্রিয় আমার বাংলা ব্লগ বাসী, আশাকরি ভালো আছেন সবাই। সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি। গতকাল ময়মনসিংহে শহরে আবারো এলাম ছোট ভাইয়ের বিয়ের প্রস্তুতি সম্পন্ন করতে। এসেই আসলে ভীষণ ব্যাস্ত হয়ে পরেছি, বোঝেন তো একমাত্র ছোট ভাইয়ের বিয়ে বলে কথা। যাক নিজের দায়িত্বের জায়গা থেকে চেষ্টা করছি সর্বোচ্চ, বাকিটা উপর ওয়ালার ইচ্ছা। তাই বলে তো আর নিজের কাজ ছেড়ে দেয়া যায় না, তাইতো আজ আবারো নতুন এবং চমৎকার বিষয় নিয়ে পোস্ট করতে চলে এলাম। উপরের টাইটেল পড়ে নিশ্চয়ই বুঝতে পারছেন কি নিয়ে পোস্ট করছি আজ।

গত কিছুদিন আগে ছোট ভাইয়ের হবু শ্বশুর বাড়ি গিয়েছিলাম আর সেখানেই তাদের চমৎকার ছাদ বাগান দেখতে পেলাম। সত্যি বলতে ভীষন অবাক হলাম কারন তারা সবাই ভীষন ব্যাস্ত মানুষ কিন্তু এতো সুন্দর ছাদ বাগান কিভাবে করা সম্ভব, যেখানে চমৎকার ফুল এবং ফলের গাছ রয়েছে। আর প্রতিটি গাছ ফলে পরিপূর্ণ। সত্যিই ভীষণ ভালো লেগেছে আমার কাছে। চিন্তা করলাম বিষয়টি আপনাদের সাথে শেয়ার করলে হয়তো আপনাদের ভালো লাগবে।

IMG20230426141825-01.jpeg

IMG20230426141831-01.jpeg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।

মূলত ছাদের উপর গাছ লাগানোর জন্য বিশেষ ব্যাবস্থা করা হয়েছে, যার মধ্যে মাটি এবং জৈব সার দিয়ে গাছ লাগানো হয়েছে। অবাক করা ব্যাপার তাদের ইচ্ছে শক্তি এবং চেষ্টায় গাছগুলো তরতর করে বড় হবে উঠেছে। দেখতেই পাচ্ছেন আমগুলো মাশাআল্লাহ সুন্দরভাবে বড় হয়ে উঠেছে। আমিতো ছাদের উপর উঠে একদমই অবাক হয়ে গেলাম।

IMG20230426141837-01.jpeg

IMG20230426141806-01.jpeg

IMG20230426141813-01.jpeg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।

শুধু কি আম ? লিচু গাছ রয়েছে আর চমৎকারভাবে লিচু ধরে রয়েছে। আর অবাক হলাম আখের গাছ দেখে। জাষ্ট অসাধারণ দৃশ্য যাকে বলে, আখগুলো কি চমৎকার তরতাজা হয়ে আছে।

IMG20230426141750-01.jpeg

IMG20230426141754-01.jpeg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।

শুধু মাত্র ফলের গাছ নয়, রয়েছে বিভিন্ন রকম পাতাবাহার আর ফুলের গাছ। যা সত্যিই মনোমুগ্ধকর।

IMG20230426141741-01.jpeg

IMG20230426141735-01.jpeg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।

এতো চমৎকার ছাদ বাগান আর গোলাপ ফুল থাকবে না সেটা কি হতে পারে ☺️ আমার খুব প্রিয় গোলাপের গাছগুলো মনে হচ্ছিল একটু দেখি। আর ফুটন্ত ফুলগুলো মনে প্রশান্তি এনে দিয়েছে। জাষ্ট অসাধারণ।

IMG20230426141651-01.jpeg

IMG20230426141646-02.jpeg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।

নয়নতারা সহ আরো বেশ কিছু ফুল আর পাতাবাহার রয়েছে, সবগুলো দেখালে হয়তো পোস্ট অনেক বড় হয়ে যাবে 🤗 যাক আশাকরি ফুলগুলো আপনাদের ভালো লাগছে।

IMG20230426142021-01.jpeg

IMG20230426141934-01.jpeg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।

আমাদের ইয়ান কিন্তু দারুন উপভোগ করেছে সময়টা। চাইলে ছাদের উপর এরকম সুন্দর বসার জায়গা করতে পারেন।
দেখুন হয়তো আপনিও বাড়ি করছেন কিংবা করার ইচ্ছে রয়েছে তাহলে এভাবে ছাদের উপর ব্যাবস্থা করে গাছগুলো লাগাতে পারেন। আপনার ইচ্ছে শক্তি কিন্তু গড়ে তুলতে পারে চমৎকার এই ছাদ বাগান।আজকের মতো এখানে বিদায় নিলাম, আশাকরি আজকের বিষয়বস্তু আপনাদের ভালো লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিলাম আজকের মতো।

26uUsAjKTsXCDw7zixZR182JbFKvgzJ9YwsFpTVcRaGCmsqhA1unTgprBuaFXCr82CTsKbNB2mnNaEN5pcM3XgJqwJcVLgAYCJ5w4Ato9GkiZvkMEdbqpeT7vKb2czdSZrxpKp9pGvaq3xDR4V7YvjBZ1Qhx7RZ2BRJj98.png

Black and White Modern Company Presentation (1).gif

banner-abbVD.png


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

বিদায় নিলাম 🤗

Sort:  
 3 years ago 

দারুন একটা জিনিস আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন ভাইয়া। এটা ঠিক বলেছেন যে ইচ্ছা থাকলেই উপায় হয়। ছাদে তৈরি করা এত সুন্দর বাগান দেখার পরে মুগ্ধ না হয়ে কোন উপায় নাই।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য।
আসলে ইচ্ছেশক্তি থাকলে অনেক কিছু করা সম্ভব। তারা ভীষণ ব্যাস্ত মানুষ তারপরও চমৎকার বাগান গড়ে তুলেছে।

 3 years ago 

আপনার আজকের পোস্ট দেখে বুঝতে পারলাম ইচ্ছে থাকলে সব কিছু করা সম্ভব। আপনার ছোট ভাইয়ার শ্বশুর বাড়ির লোকজন এত ব্যস্ততার মাঝেও খুব সুন্দর ও পরিপাটি ভাবে ছাদ বাগান করেছে। এমন সুন্দর ছাদ বাগান থাকলে বিকালে সময় কাটাতে অনেক ভালো লাগে। আম গাছ যেমন সুন্দর লাগে দেখতে তেমনি ফুলগাছ গুলোও খুব সুন্দর। ইয়ান কে দেখেই বুঝতে পারছি সে খুব মজায় আছে। বাচ্চারা এমন পরিবেশে থাকতে খুব পছন্দ করে।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু।
সত্যিই এরকম ছাদ বাগান থাকলে আর কি লাগে।
আমাদের ইয়ান ভীষণ খুশি ছিল সেদিন।

 3 years ago 

সত্যি আপনার ছোট ভাইয়ের শশুর বাড়ির ছাদটা বেশ চমৎকার দেখতে। অনেক সুন্দর করে গাছ লাগিয়েছে। আম গাছের মধ্যে তো অনেক আম ধরেছে। ইয়ান বাবু তো মনে হচ্ছে চমৎকার সময় উপভোগ করেছে। ভালো লাগলো। দোয়া করি আপনার ছোট ভাইয়ের বিয়ে ভালো ভালো হোক। আপনার পুরো পরিবারের জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 3 years ago 

ধন্যবাদ লিমন দোয়া করার জন্য।
ইয়ান তো দারুন সময় কাটিয়েছে।

 3 years ago 

ইচ্ছা শক্তি শুধু গাছের ক্ষেত্রে নয় যে কোন ব্যাপারে এটা অনেক বড় মনোবল। আপনার ছোট ভাইয়ের শ্বশুরবাড়ির ছাদবাগান দেখে আমি অবাক হয়ে গেলাম এত সুন্দর। আমিও টুকটাক কিছু ছাদে গাছ লাগিয়েছি এবং গাছের যত্ন করতে অনেক ভালো লাগে। আম গাছেও দেখছি বেশ আম ধরেছে তবে গোলাপের গাছ দেখে নয়ন জুড়িয়ে গেল।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু।
সত্যিই সব কাজে মনোবল অনেক বড় বিষয়। মনোবল শক্ত থাকলে সব কাজ করা সম্ভব।

 3 years ago 

আমাদের এখানেও লক্ষ্য করেছি অনেকের ছাদের উপর এমন সুন্দর সুন্দর বাগান তৈরি করেছে। যেখানে ফল আর ফুলের গাছের ভরা বিভিন্ন সময় বিভিন্ন ফল আর ফুল ধরে সাদ যেন সুন্দর একটি বাগানের সেজে থাকে। তাই খুব ভালো লাগলো আপনার আজকের এই এত সুন্দর ছাদের বাগান দেখে

 3 years ago (edited)

দীর্ঘকাল ময়মনসিংহে থেকেছি তাই জায়গাটার নাম শুনতেই অন্যরকম একটা ভালো লাগা কাজ করে উঠলো। আর ছাদ বাগানটাও অসম্ভব ভালো লাগছিল দেখতে। আপনার কথাতে আমি পুরোপুরি একমত ভাই, ইচ্ছে থাকলে সব কিছুই আসলে সম্ভব। আমার নিজের বাড়ির ছাদেও আম ,লিচু ,পেয়ারা, বড়ই,সিম , লেবু গাছ লাগানো আছে বড় চারিতে করে। গাছগুলো যখন ফলে ভরে যায় কি যে ভালো লাগার কাজ করে বলে বোঝাতে পারবো না। খুব সুন্দর লাগলো পোস্টটা দেখে।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাই।
আপনার ছাদে এতগুলো গাছ রয়েছে জেনে ভীষণ খুশি হলাম। এটা নিঃসন্দেহে চমৎকার একটি ব্যাপার।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64048.81
ETH 1857.67
USDT 1.00
SBD 0.36