You are viewing a single comment's thread from:
RE: 💕ক্লান্তিময় জীবনে ভালবাসার ছোঁয়ায় ঘুরে বেড়ানো কিছুটা সময়💕
আপু আপনার মত আমিও পাঁচ তলা একটা বাড়ি আর একটা গাড়ি চেয়ে নিতাম যদি সুযোগটা পেতাম 😉। খিলগাঁওয়ের তালতলা মার্কেটে আমিও বেশ কয়েকবার গিয়েছি। কোন কিছু কেনাকাটার উদ্দেশ্যে নয়। এমনি ঘোরাঘুরি করতে। ওখানে আমার এক বোনের বাড়ি। তাই মাঝেমধ্যে যাওয়া হয় ওই দিকটায়। ভালোই লাগলো দুজন একসাথে করে বেশ ঘোরাফেরা করেছেন এবং খাওয়া দাওয়া করেছেন। সবশেষে জিলাপি ওয়ালার সাথে কথা কাটাকাটির ব্যাপারটা বেশ মজার ছিল। আমিও দেখেছি বেশিরভাগ সময় সব দোকানদার ঠান্ডা জিলাপি গুলোই আগে দিতে চায়। গরম জিলাপি ছাড়া জিলাপি খাওয়ার মজা আছে নাকি! এই কথা তো তারাও বোঝে। কেন যে এমন করে সেটাই বুঝে পাই না।
যাক ভালো লাগলো আমার মত আপনিও একই ধরনের স্বপ্ন দেখেন। তারপর ভালো লাগলো এটার জন্য যে আপনি আমাদের এই এলাকায় অনেক এসেছেন। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য