You are viewing a single comment's thread from:

RE: ফটোগ্রাফি: সাতটি ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম

in আমার বাংলা ব্লগ4 years ago

ওরে ভাই এত সুন্দর ফটোগ্রাফি দেখলে চোখটাই সার্থক হয়ে যায় যেন । আমার যদি সামর্থ্য থাকতো তবে আপনার প্রতিটি পোস্ট থেকে বাছাই করে দুই তিনটি করে ছবি বাধাই করে রাখতাম। পাতাবিহীন গাছের ব্যাকগ্রাউন্ডে আকাশে যে রঙের ছটা দেখা যাচ্ছে মনে হচ্ছে কোন আর্টিস্ট যেন রংতুলি দিয়ে ছবিটা একেছে। আর ভাই কাদা পানিতে নেমে ছবিটা তোলা একদম সার্থক হয়েছে। অপূর্ব লাগছে দেখতে। আমি আজকেও দুইটা ছবি ডাউনলোড করে নিয়েছি। আবার পরবর্তী কোন চমকের অপেক্ষায় রইলাম।

Sort:  
 4 years ago 

ভাই আপনার মন্তব্যের কথা কি আর বলব। হৃদয়টা জুড়িয়ে যায় যখন আপনার মন্তব্য পড়ি। হৃদয়ে লাগার মত মন্তব্য করেন আপনি। প্রতি শুক্রবার সকালে ফটোগ্রাফি পোস্ট করি। আশা করি শুক্রবারে দেখতে পারবেন

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65993.72
ETH 1936.88
USDT 1.00
SBD 0.38