You are viewing a single comment's thread from:

RE: হঠাৎ করে মেয়ের স্কুল থেকে ফোন এবং নিজেও একটু অসুস্থ

in আমার বাংলা ব্লগ4 years ago

সিজন পরিবর্তনের জন্য আমি নিজেও ভীষণ পরিমাণে ভুগছি ঠান্ডা কাশিতে। আজকে তো রীতিমতো কথাই বলতে পারছি না গলা এতটাই ভেঙে গেছে। প্রার্থনা করি আপনারা সবাই যেন সুস্থ থাকেন এবং ভালো থাকেন। আর সত্যি বলতে আপু মোবাইল ফোন অতিরিক্ত ব্যবহার করার ফলে কিছুদিন আগে আমি নিজেও অনেক ধরনের প্রবলেমে ভুগছিলাম। রাতে ঠিকমত ঘুম হতো না। চোখে ভীষণ জ্বালাতন করতো। আমি নিজেও সিদ্ধান্ত নিয়েছিলাম আস্তে আস্তে একটু দূরে সরে যাব। ইদানিং একটু আরামে আছি। তাই কন্টিনিউ করছি। তবে আপু সত্যি বলতে এই পরিবার ছেড়ে দূরে যাওয়া একদমই সম্ভব নয়। তাই বলবো একদম পুরোপুরি ছেড়ে যাওয়ার কথা না ভেবে কিভাবে বিকল্প উপায়ে কাজের প্রেসার গুলো কমানো যায় সেটা একবার ভেবে দেখবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64713.30
ETH 1917.65
USDT 1.00
SBD 0.39