You are viewing a single comment's thread from:
RE: একটি মনোরম দৃশ্য অঙ্কন(১০% @shy-fox এর জন্য)
ছবি আঁকা দেখতে ভীষণ ভালো লাগে ছোটবেলা থেকেই কিন্তু আমি নিজে আঁকতে গেলে গুলিয়ে ফেলি বারবার 😅। তবে আর্ট শিখতে যাওয়া হয় নি কখনোই। আর কবি গুরুর লাইন গুলো যে কতটা বাস্তব আর সত্য, সেটা বোধ হয় বেশ ভালোই উপলব্ধি করতে পারি এখন। যাই হোক এর আগেও দেখেছি ছবিটা বেশ ভালই অঙ্কন করেন আপনি। আজকেও তাই। বিভিন্ন কার্টুন সিরিজে গ্রামের দৃশ্য গুলো যেমন দেখা যায় টিভিতে ঠিক ওরকম লাগছিল আপনার আঁকা ছবিটা আমার কাছে।
সমস্ত ধাপগুলো একটু পর পর বলেদি
বলে দেই হবে নাকি শেষ টায়? একবার একটু দেখবেন তো। 🙏
আসলে আঞ্চলিকতার ভেদে 'দি/দেই' দুইই ব্যবহার হতে পারে।এই যেমন ধরুন বাংলা ব্যাকরণে যে বর্ণবিপর্যয় বলে বিষয়টা হয় সেখানে বা্কস হয়ে যায় বাস্ক, রিক্সা হয়ে যায় রিস্কা। তেমনই দেই/দি দুইই অঞ্চল ভেদে পরিবর্তন হয়। এটা কোন ভুল নয়। তবে আপনার দৃষ্টিতে পড়েছে দেখে ভালো লাগলো। ছবিটা ভালো লেগেছে জেনে খুশি হলাম।