You are viewing a single comment's thread from:
RE: চন্দননগর জগদ্ধাত্রী পুজোর কিছু ছবি রইলো(১০% @shy-fox এর জন্য)
কৃষ্ণনগর আর চন্দন নগরের জগদ্ধাত্রী পূজার ধুম অনেক আগে থেকেই জানি। কিন্তু পুজোর পিছনের এই ইতিহাস গুলো একদমই জানা ছিল না। আজ প্রথমবার এভাবে জানলাম। খুব ভালো লাগলো। আর মায়ের পুজোতে যাওয়ার ইচ্ছে আছে। বুড়ি মার ছবি সব সময় আমার ব্যাগে থাকে।যেখানেই যাই সাথে করে নিয়ে যাই। মা কে রোজ বলি তার পূজোয় যেন একবার তার কাছে নিয়ে যান 🙏। সেই দিনটার অপেক্ষায় আছি। সত্যি বলতে মন চাইলেও যাওয়া হয়ে ওঠে না যদি না মা কৃপা করেন।
যাইহোক , আজকের পোস্ট থেকে আমার চোখ যেন সরাতে পারছিলাম না। কোনটা রেখে কোনটা দেখব! এক কথায় অপূর্ব 🙏।
অবশ্যই আসবেন। আমি মনে করি আপনি অনেক ভালো স্মৃতি মনে নিয়ে যাবেন। ধন্যবাদ। 😊