You are viewing a single comment's thread from:
RE: রেসিপি-মজাদার ঝাল পিঠা রেসিপি|[১০% লাজুক খ্যাঁকের জন্য]
সত্যিই আপু দেখতে দেখতে শীতকাল চলে আসলো, আর কয়েকদিন পর থেকে এই পিঠা খাওয়ার ধুম শুরু হয়ে যাবে। এমন ঝাল পিঠা আমার মাও তৈরি করেন, তবে মুরগির মাংস এভাবে ছোট ছোট করে কেটে দিয়ে কখনো খাওয়া হয়নি। এই ব্যাপারটা বেশ নতুন ছিল। আর আইডিয়াটাও দারুন লাগলো। খেতে নিঃসন্দেহে দারুন লাগবে। আমি যদিও রান্নার ব্যাপারে এক্সপার্ট নই, তবুও কেন যেন মনে হচ্ছিল মুরগির মাংসগুলো ব্লেন্ডারে একদম কুচিকুচি হয়ে মিশে গেলে আর ওটা পিঠাই দিলে কেমন হতো ব্যাপারটা!!! থাক আর না এগোই 😅। চমৎকার ছিল আপনার আয়োজনটা আপু।
শীতকালে পিঠা খাওয়ার ধুম শুরু হয়ে যায়। ঝাল পিঠা খেতে সবাই পছন্দ করে। যখন ছোট ছোট পিস করে কাটা হয় তখন খেতে সুবিধা হয়। ভাগে বেশি পাওয়া যায় আরকি🤪🤪। মুরগির মাংস ব্লেন্ডার করা যেতে পারে। তবে ছোট ছোট পিস করে ছিড়ে ছিড়ে দিয়েছি তাতে খেতে আরো বেশি ভালো লেগেছে।