You are viewing a single comment's thread from:

RE: প্রথমবার সাইকেল চালানো

in আমার বাংলা ব্লগ4 years ago

সত্যি বলতে ভাই পোস্ট টা খুব আবেগী করে দিল। ঈশ কি মিষ্টি শৈশবে ফিরে গেলাম মুহূর্তেই। এই সাইকেল প্রথম চালাতাম হালফ প্যাডেল করে, ফনিক্স সাইকেলের নিচে থেকে। কত বার যে পরে গেছি রে ভাই,, মামার বাড়ি গিয়ে শিখেছিলাম। আর ক্লাস ফাইভে বৃত্তি পাওয়ার পর জীবনে প্রথমবার নিজের জন্য একটা সুন্দর সাইকেল কিনে দিয়েছিল বাবা। সেদিন যেন আকাশের চাঁদ হাতে পেয়েছিলাম। সত্যিই আপনার পোস্ট টা কোথায় যেন নিয়ে গেল। আর পাঁচ টাকা দিয়ে সাইকেল ভাড়া পাওয়ার ব্যাপারটা দারুন লাগলো এক কথায়। এমন প্রথম শুনলাম আমি।

Sort:  
 4 years ago 

আসলেই দাদা সাইকেল চালানোর শৈশবটাকে এখনও বড্ড মিস করি । পাচঁ টাকা দিয়ে এক ঘন্টা সাইকেল চালাতাম, এতেই যেন সুখ খুঁজে পেতাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64897.61
ETH 1869.27
USDT 1.00
SBD 0.38