You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগে ৩৬৫ দিনে ৩৬৫ পোস্ট🥳🥳

in আমার বাংলা ব্লগ4 years ago (edited)

ওয়াও,, শুরুতেই অভিনন্দন জানাই আপুকে 🎉👏। এটা সত্যিই অনেক বড় একটা চ্যালেঞ্জ এক বছর একটানা পোস্ট করা। অনেক প্রতিকূলতার মাঝেও আপনি এই পরিবারকে ভালোবেসে সব সময় পাশে থেকেছেন। এটা এই পরিবারের জন্য ভালোবাসার একটা অনন্য বহিঃপ্রকাশ। আপনার এই পোস্ট টা দেখে সত্যিই ভালো লাগলো । আর হ্যাঁ এটা মানতেই হবে দাদার উপহার দেওয়া আমার বাংলা ব্লগ পরিবারের মাধ্যমে আমরা নিজেদের সুপ্ত প্রতিভা গুলোকে বিকশিত করার সুযোগ পেয়েছি। দাদার প্রতি এই জন্য সারা জীবন কৃতজ্ঞ। আপনার এই ভাইয়ের অবশ্য মাথার তার কাটা 😀,, শুরুতে খুব একটা রেগুলার পোস্ট করতাম না, মন যেদিন চাইতো সেদিনই শুধু। কিন্তু লাস্ট পাঁচ মাসে শুধু মাত্র ক্লিনিকে ভর্তির সময় দুই দিন মিস করেছি, তাছাড়া মোটামুটি রেগুলার। এটা যে কত দিন থাকে 😉। যাই হোক আপু,, শুভ হোক আপনার এই পথচলা। পরবর্তী বছর এই দিনে ৭৩০ টা পোস্ট দেখার অপেক্ষায় রইলাম। অনেক ভালো থাকবেন ❤️

Sort:  
 4 years ago 

ভাইয়া ইচ্ছা থাকলে আর চেষ্টা করলে খুব একটা কঠিন না । আপনিও চাইলে করতে পারেন। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য। শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64869.25
ETH 1924.05
USDT 1.00
SBD 0.38