You are viewing a single comment's thread from:

RE: অনুভূতির কথামালা - যন্ত্রণাগুলো একান্তই নিজস্ব সম্পত্তি

in আমার বাংলা ব্লগ4 years ago

হাফিজ ভাই আপনার এই ধরনের লেখাগুলো সব সময় মনে দাগ কেটে যায়। বিশ্বাস করুন অসম্ভব ভাল লিখেন আপনি। আর ভালো লিখতে গেলে অবশ্যই তাকে ভালো মনের মানুষ হতে হয়। আমার মনে হয় আপনি সেই ভালো মনের মানুষদের একজন। একজন লেখক কি অনুভব করে তার কথাগুলো প্রকাশ করছে সেটা পাঠকের পুরোপুরি বোধোদয় হয়তো কখনোই হয় না। বড়জোর আন্দাজ করে কাছাকাছি যাওয়া যায়। কিন্তু কিছু কথা একান্তই নিজের। না সেটা প্রকাশ করা যায়, না সেটা মন থেকে মুছে ফেলা যায়। আর ভাই এই জগতে কারো সমস্যা কেউ কখনো পুরোপুরি বুঝতে পারেনা। কথায় যেমন আছে আদা খাবে যে ঝালে বুঝবে সে। কিছু যন্ত্রনা মাইক লাগিয়ে বলে বেড়ালেও কখনো মন থেকে মুছে ফেলা যায় না। যুগের পর যুগ আপনার ভেতরটাকে ক্ষতবিক্ষত করে রাখবে। আর জীবনের নিয়ম হয়তো এটাই। অনেক ভালোবাসা রইলো ভাই।

Sort:  
 4 years ago 

উদাহরণটা ভালো লেগেছে ভাই, সত্যি কিছু সমস্যা শুধুই একান্ত, কেউ সেটা কোনদিনও বুঝতে পারে না। ভাই প্রসংশাটা একটু বেশী হয়ে গেলো মনে হচ্ছে। অতো ভালো লিখিনা, তবে মন থেকে লেখার চেষ্টা করি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64157.20
ETH 1820.21
USDT 1.00
SBD 0.38