You are viewing a single comment's thread from:

RE: মাছের পুকুর ভ্রমণ || ০৫-০৮-২০২১

in আমার বাংলা ব্লগ5 years ago

ভাই মাছের পুকুরে মাছ ধরতে দেখা আমার ছোটবেলা থেকেই ভীষণ পছন্দের। আমার ফুফুর বাড়িতে পুকুর আছে, ছোটবেলা থেকে ওখানে প্রতিবছরই যেতাম শুধুমাত্র মাছধরা দেখার জন্য। কিন্তু এ বছরের শুরুতে আমার একটি ভীষণ বাজে অভিজ্ঞতা হয়ে গেছে, সবার উৎসাহে আমিও মাছ ধরতে নেমে ছিলাম, আর সেই সময় হঠাৎ একটি তেলাপিয়া মাছ ধরতে নিয়ে আমার হাতে কাঁটা বিঁধে যায়। সেকি মারাত্মক যন্ত্রনা। কাঁটাটা বের করার সময়ও ভীষণ যন্ত্রণা পেয়েছি। এক মাস পর দেখা গেল কাটাটা পুরোপুরি বের হয়নি ভেতরে কিছুটা অংশ এখনো আছে। নখের ভিতরে এখনো হঠাৎ হঠাৎ ব্যথা করে। অভিজ্ঞতা না থাকলে যা হয়। আপনার এই পোস্টটি দেখে মাছ ধরার তিক্ত অভিজ্ঞতার কথা ভীষণ মনে পড়ে যাচ্ছিল। 😊😊🤗

Sort:  
 5 years ago 

ধন্যবাদ ভাইয়া

 5 years ago 

আপনার লাইফের গল্প টা শেয়ার করার জন্য

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64522.52
ETH 1868.85
USDT 1.00
SBD 0.38