You are viewing a single comment's thread from:
RE: জেনারেল রাইটিং-অবশেষে জীবন দিলো রেমি||
রেমির মৃত্যুর আগের যে কথোপকথনের ভিডিও, সেটা মোটামুটি সকলেই দেখেছে। আসলে মেয়েটা ভালোবাসার মানুষের টানে বাপের বাড়ি ত্যাগ করে শ্বশুরবাড়ি এসেছিল, যাতে একটু শান্তিতে থাকতে পারে। কিন্তু সেইখানে যদি সেই পরিবারের লোকজন গুলোই তাকে না বোঝে, বিশেষ করে তার স্বামীই যদি তাকে না বোঝে তাহলে আসলে মেয়েদের যাওয়ার কোন জায়গা থাকে না। ভিডিও টা দেখে আমার নিজেরও অনেক বেশি খারাপ লেগেছিল।
মেয়েটির কপালে কোন শান্তি ছিল না। নিজের বাড়িতে কিংবা পরিবারের কাছেও কখনো ভালো কিছু পায়নি। বিয়ের পর স্বামীর কাছেও অবহেলা পেয়েছে ভাইয়া।