You are viewing a single comment's thread from:

RE: বাসার গাছের জামরুল ||

in আমার বাংলা ব্লগ2 years ago

লবণ ও লঙ্কা দিয়ে এই জামরুল মাখিয়ে খেলে অত্যন্ত ভালো লাগে। আমাদের গ্রামের বাড়িতে বড় একটা জামরুল গাছ ছিল ভাই। সেখান থেকে জামরুল পেড়ে আমরাও মাখিয়ে খেতাম। তবে শহরে আসার পরে এই জামরুল তেমন একটা খাওয়া হয়নি। এমনকি এই বছরে এখনো জামরুল খাওয়ার সুযোগ হয়নি। আপনার শেয়ার করা এই পোস্টটিতে জামরুল দেখে এগুলো খাওয়ার খুব ইচ্ছে হলো। দেখি আগামীকাল সুযোগ হলে বাজার থেকে কিনে এনে মাখিয়ে খাব। তাছাড়া ভাই আমাদের গ্রামে থাকা জামরুল গাছটিতে যখন অনেক জামরুল ধরতো, আমরাও পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজনদের দিতাম, তারপরও শেষ হতো না।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64100.66
ETH 1876.75
USDT 1.00
SBD 0.38