You are viewing a single comment's thread from:

RE: "শারদীয়া দুর্গাপূজা পরিক্রমণ-১৫ তম পর্ব"

in আমার বাংলা ব্লগ2 years ago

আসলে সত্যি কথা বলতে ভাই আপনি এখানে এত পরিমাণে তথ্য দিয়েছেন এবং এত পৌরাণিক গল্প আমাদের সাথে এখানে শেয়ার করেছেন, যার অধিকাংশই আমার জানা ছিল না। যদিও আমি দুর্গাপুজোতে পুরো কলকাতা ঘুরে দেখার চেষ্টা করি, তবে এই সমস্ত ব্যাপারগুলো আমি জানিনা, যেটা আপনি এখানে শেয়ার করলেন। আসলে একসময় বন্ধু বান্ধবের সাথে গাড়ি ভাড়া করে আমারও ঘুরে বেড়ানো হতো কিন্তু এখন আর সেই সময়টা হয় না। তাছাড়াও কলকাতায় এত ভিড় থাকে পুজোর সময় যে গাড়ি নিয়ে বেরোনো তো দূরে থাক, হেঁটে পর্যন্ত যাওয়া অনেক সময় কষ্টকর হয়ে যায়। মা দুর্গার প্রতিমা ছাড়াও বেশ কিছু ঠাকুরের প্রতিমা দেখলাম এবং তার পেছনের গল্পগুলো কিন্তু বেশ সুন্দর ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ, পোস্টটি এত সুন্দর করে উপস্থাপন করার জন্য ।

Sort:  
 2 years ago 

এবারে দুর্গাপূজাতে অনেক আনন্দ করেছিলাম। আমার পোস্টটি বিস্তারিতভাবে পড়ে সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63931.42
ETH 1841.62
USDT 1.00
SBD 0.39