You are viewing a single comment's thread from:

RE: লাইফ স্টাইল:-বিভিন্ন ধরনের শুটকি কিনতে যাওয়ার মুহূর্ত।

in আমার বাংলা ব্লগ2 years ago

যেহেতু ভাই আপনার পরিবারের লোক সবাই শুটকি খেতে পছন্দ করে, এজন্য এতগুলো শুটকি কিনেছেন। তবে আমাদের বাড়িতে কেউ শুটকি মাছ খুব বেশি ভালো খায় না, শুধুমাত্র আমার দাদা ছাড়া। এইজন্য আর বেশি কিনে খাওয়া হয় না। তাছাড়া এত প্রকার শুটকি কখনো আমাদের বাড়িতে কিনতে দেখি নি। লইট্টা শুটকি টুকটাক যা খাওয়া হয়েছে, এই আর কি। তবে পোস্টের ভিতর সব থেকে ভালো লাগলো এই জায়গাটা পড়ে যে, শুটকি গুলো পেয়ে আপনার মা অনেক বেশি খুশি হয়েছিল। এর থেকে ভালো আর কি হতে পারে! আপনি সব মিলিয়ে প্রায় ৮০০ টাকার মত শুটকি কিনেছিলেন, তারমানে অনেকগুলো শুটকি হয়েছিল আশা করি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 66100.13
ETH 1933.47
USDT 1.00
SBD 0.38