লাইফ স্টাইল:-বিভিন্ন ধরনের শুটকি কিনতে যাওয়ার মুহূর্ত।

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20240209_110432.jpg

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি আজকে একটি লেখার পোস্ট এবং কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে শেয়ার করবো। কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অথবা কোথাও ঘুরতে গেলে ওইসব বিষয় নিয়ে পোস্ট লিখতে অনেক ভালো লাগে। বেশিরভাগ সুন্দর মুহূর্ত গুলোর পোস্ট পড়তে এবং লিখতে অনেক ভালো লাগে। সব সময় চেষ্টা করি আমার সুন্দর মুহূর্তের অনুভূতি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। ঘুরতে গেলে নিজে মনটাও ফ্রেশ থাকে। তাই সবসময় চেষ্টা করি কোথাও ঘুরতে যাওয়ার হাসিখুশির মুহূর্তটা আপনাদের মাঝেও শেয়ার করার জন্য। আশা করি আপনাদেরও পোস্টটি অনেক ভালো লাগবে।

আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব বিভিন্ন ধরনের শুটকি কিনতে যাওয়ার মুহূর্ত। আমাদের পরিবারের সবাইর অনেক প্রিয় হচ্ছে শুটকি খাওয়া। শুটকি যেমন আমি খেতে পছন্দ করি তেমনি আমার মা এবং বাবাও খেতে পছন্দ। তাই আমি প্রতিমাসে একবার অনেক রকমের শুটকি কিনে থাকি। যদিও ইতিমধ্যে আমার ওয়াইফাই অনেক ধরনের শুটকি খেতে পছন্দ করে। আমাদের বাড়ি থেকে বাজার করাই 5 থেকে 6 কিলোমিটার দূরে। বাজারে একটি শুটকি দোকান আছে ওখানে ভালো মানের শুটকি পাওয়া যায়।

এই শুটকি দোকানদার বিভিন্ন জায়গা থেকে তারা শুটকির সংগ্রহ করে খুচরা বিক্রি করে থাকে। এবং এই দোকানে সব ধরনের শুটকি পাওয়া যায়। যদিও এখানে শুটকিগুলো তুলনামূলক দাম একটু বেশি। কিছুদিন আগে আমি বাজারে গিয়েছিলাম একটি কাজে। তখন হঠাৎ করে আমি চিন্তা করলাম কিছু কাঁচা বাজার এবং মাছ কিনবো। এরপর আমি মাছ বাজারের দিকে গেলাম কিছু ওখানে মাছ অনেক কম এবং দাম অনেক বেশি। তখন আমি মাছ বাজার থেকে চলে আসলাম। এসে একটি দোকানে বসে চা খেলাম।

তখন আমি চিন্তা করলাম বাজারে মাছ কম কি করা যায়। তখন আমি আমার ওয়াইফ কে মোবাইলে কল করলাম। এবং আমার ওয়াইফ বলতেছে শুটকি নিয়ে যাওয়ার জন্য। তখন আমি সাথে সাথে শুটকি দোকানে গেলাম। শুটকি দোকানদার লোক আমার সাথে ভালো সম্পর্ক। আমি বিদেশ থেকে আসার পর সব সময় এই দোকান থেকে শুটকি কিনে থাকি। এখন আমি শুটকি দেখতেছি এবং ফটোগ্রাফি করলাম। দুঃখের বিষয় হচ্ছে শুটকিগুলোর দাম অনেক বেশি। যদিও দোকানদার আমার থেকে বেশি দাম বলবে না এটা আমি বিশ্বাস করি।

এরপর আমি ছুরি শুঁটকি, লইট্টা শুঁটকি, চ্যাপা শুঁটকি কিনলাম। তবে ছুরি শুটকির দাম হচ্ছে কিলো ৮০০ টাকা। তবে আমি ২৫০ গ্রাম ছুরি শুটকি কিনেছি। এবং লইট্টা শুঁটকি ৫০০ গ্রাম। চ্যাপা শুঁটকি কিনেছি আমি। যখন আমি এই শুঁটকি কিনতেছে তখন দোকানদার আমাকে জিজ্ঞেস করতেছে আপনাদের পরিবারের সবাইকে শুঁটকি খাই। তখন আমি দোকানদারকে হেসে বললাম হ্যাঁ আমাদের পরিবারের সবাই শুটকি খেতে অনেক পছন্দ করে। তবে শুটকিগুলো দিয়ে ঝাল করলে খেতে অনেক মজা লাগে।

এবং শুটকি দিয়ে সবজি রান্না করলো খেতে অনেক মজা লাগে। তবে শুটকি দিয়ে তাজা মাছ রান্না করলে অন্যরকম মজা লাগে। সত্যি বলতে ঐদিন আমি প্রায় ৮০০ টাকার মতো শুটকি কিনেছি। যখন শুটকিগুলো নিয়ে আমি বাড়িতে গেলাম তখন আমার মা দেখে অনেক খুশি হয়েছে। এবং সে বলতেছে কিছুদিন যাবত শুটকি দিয়ে ঝাল করে খাওয়া হয় না। সত্যি আমার মা এর খুশি দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। তবে যারা শুটকি খায় তারা বুঝে শুটকি খাওয়ার মজা কি। এই হচ্ছে আমার শুটকি কিনতে যাওয়ার মুহূর্ত। আশা করি আমার আজকের পোস্ট পড়ে আপনাদের অনেক ভালো লাগবে।

IMG_20240209_110227.jpg

IMG_20240209_110354.jpg

IMG_20240209_110319.jpg

IMG_20240209_110252.jpg

IMG_20240209_110504.jpg

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

শুটকি মাছ আমারও খুব পছন্দের। আমাদের পরিবারের সবাই শুটকি মাছ খেতে অনেক পছন্দ করে। প্রতি মাসেই শুটকি আনা হয়। শুটকি মাছের মধ্যে ঝাল একটু বেশি দিয়ে রান্না করলে খেতে খুব মজার হয়। আপনার শুটকি মাছ গুলো দেখে আপনার মা খুশি হয়েছে জেনে বেশ ভালো লাগলো। আপনার শুটকি মাছ কিনতে যাওয়ার মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

শুটকি মাছ আমারও খুব পছন্দের। অসাধারণ মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

শুটকি মাছ খেতে আমারও খুব ভালো লাগে মাঝে মাঝে বিভিন্ন ধরনের শুটকি মাছ কিনে এনে বাসায় বিভিন্নভাবে রেসিপি প্রস্তুত করা হয়।
আপনি শুটকি মাছের বাজার ঘুরে দারুন ফটোগ্রাফি করেছেন এবং আপনার অনুভূতি শেয়ার করেছেন জানতে পেরে খুবই ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমি প্রতি মাসে ওই দোকান থেকে শুটকি মাছ কিনে থাকি। আমি চেষ্টা করেছি পোস্টটি সুন্দর করে আপনাদের মাঝে করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

শুটকি মাছ কেনার অভিজ্ঞতা শেয়ার করলেন আপনি। শুটকি মাছ আমরাও খেতে অনেক পছন্দ করি। আপনি বিভিন্ন ধরনের শুটকি মাছ কিনলেন। মাঝে মধ্যে কাঁচা মাছের দাম বাড়তি থাকলে শুটকি খাওয়া যায়। তাছাড়াও বাজারে ফ্রেশ মাছ না পেলে শুটকি খাওয়াই ভালো আমার মতে। অনেক ভালো লেগেছে আপনার অনুভূতি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

হ্যাঁ আপু ঐদিন আমি বিভিন্ন ধরনের শুটকি মাছ কিনেছিলাম। তাজা মাছের পরিবর্তে শুটকি নিয়ে আসলাম। সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

তোমাদের পরিবারের সবাই শুটকি মাছ খেতে অনেক পছন্দ করে। তবে এটি ঠিক শুটকি মাছ দিয়ে কিছু রান্না করলে খেতে অনেক মজা লাগে। এবং ঐদিন বাজার থেকে তুমি কয়েক রকমের শুটকি মাছ নিয়ে আসলে ৮০০ টাকার। তবে এটি জেনে খুব ভালো লাগলো ওই দোকানে ভালো মানের শুটকি সংগ্রহ করে বিক্রি করে। ধন্যবাদ তোমাকে এত সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে দোকানদারটি আমার খুব বিশ্বস্ত। এবং আমাকে ভালো মানের শুটকি দিয়ে থাকে। সুন্দর মন্তব্যর জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

যেহেতু ভাই আপনার পরিবারের লোক সবাই শুটকি খেতে পছন্দ করে, এজন্য এতগুলো শুটকি কিনেছেন। তবে আমাদের বাড়িতে কেউ শুটকি মাছ খুব বেশি ভালো খায় না, শুধুমাত্র আমার দাদা ছাড়া। এইজন্য আর বেশি কিনে খাওয়া হয় না। তাছাড়া এত প্রকার শুটকি কখনো আমাদের বাড়িতে কিনতে দেখি নি। লইট্টা শুটকি টুকটাক যা খাওয়া হয়েছে, এই আর কি। তবে পোস্টের ভিতর সব থেকে ভালো লাগলো এই জায়গাটা পড়ে যে, শুটকি গুলো পেয়ে আপনার মা অনেক বেশি খুশি হয়েছিল। এর থেকে ভালো আর কি হতে পারে! আপনি সব মিলিয়ে প্রায় ৮০০ টাকার মত শুটকি কিনেছিলেন, তারমানে অনেকগুলো শুটকি হয়েছিল আশা করি।

 2 years ago 

ভাইয়া মাছের পরিবর্তে শুটকি নিলেন। বুদ্ধিমানের কাজ করেছেন। দেশের মধ্যে পানিই নাই,মাছ পাবেন কোথায় থেকে। যায়হোক শুটকি আমারও খুব প্রিয়। আমি শুটকি ভুনা বা ভর্তা খেতে পছন্দ করি। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65981.36
ETH 1929.30
USDT 1.00
SBD 0.38