You are viewing a single comment's thread from:

RE: "আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৫২ || ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে প্রিয়জনের জন্য কার্ড তৈরি

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার কাছেও দিদি মনে হয় যে ভালোবাসার জন্য স্পেশাল কোন দিনের প্রয়োজন হয় না। প্রত্যেকটা দিনই ভালোবাসা দিবস হয়, যদি প্রিয় মানুষটা অনেক ভালো হয়। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে প্রিয়জনের জন্য আপনার তৈরি করা কার্ডটা অনেক সুন্দর হয়েছে দিদি। বিশেষ করে কার্ডের উপর লেখা কথাগুলো আমার কাছে অনেক সুন্দর লাগলো। তবে সাদা কালো ফটোর পরিবর্তে রঙিন ফটো দিলে মনে হয় আরেকটু ভালো হতো। যদিও সাদা কালোর ভেতরেও একটা স্পেশালিটি রয়েছে, সেটা বলতেই হয়। আপনার উপস্থাপনাও অনেক সুন্দর ছিল দিদি।

Sort:  
 2 years ago 

আমাদের রঙিন ছবি কাটতে বেশি মায়া হতো দাদা! আর এই ছবিটা আমার কাছে নরমাল কাগজেই প্রিন্ট করা ছিলো অনেক আগে থেকেই, তাই এই ছবিটিই কাজে লাগিয়েছি। সাদা কালো হলেও ছবিটায় তাকালেই আমাদের হাস্যজ্জল মুখের দিকেই ফোকাস বেশি যাবে বলে আমার মনে হয়। আপনার মতামতের জন্য অনেক ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সাদা কালো হলেও ছবিটায় তাকালেই আমাদের হাস্যজ্জল মুখের দিকেই ফোকাস বেশি যাবে বলে আমার মনে হয়।

তাহলে কি নজর লাগার ভয়ে রঙ্গিন ছবি দেননি, এটা ভেবে নেবো দিদি আমরা?🤭🤭

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63490.15
ETH 1890.47
USDT 1.00
SBD 0.37