You are viewing a single comment's thread from:

RE: গতা মাছের রসা রেসিপি❤️

in আমার বাংলা ব্লগ2 years ago

দিদি আমাদের এখানে এই মাছকে আঞ্চলিক ভাষায় গুতে মাছ বলে। আর এটা আসলেই কাদা মাটির নিচে পাওয়া যায় খালে বিলে। যদিও বাজারে এখন এই মাছ খুব বেশি দেখা যায় না, এই মাছ আপনি কোথায় পেলেন দিদি? যাইহোক, নতুন একটা রেসিপি শিখলাম আজ। এটি দেখতেও অত্যন্ত লোভনীয় লাগছে। এছাড়া শীল পাটা তে মসলা বেটে রান্না করলে তার টেস্ট অনেক বেশি ভালো হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি, এত সুন্দর একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

Sort:  
 2 years ago 

আমাদের এলাকায় শীতকালে এই মাছ পাওয়া যায় দাদা।মাঝিকে বলে রেখেছিলাম ওনি বাড়িতে দিয়ে গিয়েছিল আটশো টাকা কেজি দরে।সত্যি পাটাতে মসলা বেটে রান্না করলে খুব সুস্বাদু হয় খেতে।

 2 years ago 

৮০০ টাকা করে কেজি! অনেক দাম তো তাহলে দিদি এই মাছের। যাইহোক, আগে থেকে মাঝিকে বলে রেখেছিলেন বলেই পেয়েছেন এই মাছ, না হলে সব সময় এই মাছ পাওয়া যায় না।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65564.78
ETH 1918.22
USDT 1.00
SBD 0.38