You are viewing a single comment's thread from:

RE: খেটে খাওয়া ঐ সকল মানুষগুলোর পরিস্থিতি।

in আমার বাংলা ব্লগ3 years ago

লেখাগুলো পড়ে আবেগপ্রবণ হয়ে পড়লাম, দাদা। এটাই সমাজের বাস্তব চিত্র যা কিছুই ঘটুক না কেন সাফারিং তো গরিব মানুষকেই করতে হয়। সমাজের অথবা রাষ্ট্রের সবথেকে বড় বড় কাজে এইসব সাধারন মানুষই অবদান রাখে তবে তারা তাদের সঠিক মূল্যায়ন পায় না। এরাই দেশের জন্য লড়াই করে, নিজের রক্ত দিয়ে দেশের স্বাধীনতা নিয়ে আসে। তবে দিন শেষে এরাই লাঞ্ছিত হয় সমাজের উচ্চপদস্থ মানুষের দ্বারা। রাজনৈতিক রিলেটেড হোক অথবা অন্য যে কোনো সমস্যাগুলো যখন হয়, সেখানে উচ্চ পর্যায়ের মানুষগুলোর কোন ক্ষয়ক্ষতি হয় না । যা ক্ষয়ক্ষতি হওয়ার সাধারণ মানুষেরই হয়। হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় এই সাধারণ মানুষ গুলোকে। সাধারণ মানুষগুলো জাস্ট একটু ভালো থাকতে চায় কিন্তু তা আর হয়ে ওঠে না তাদের ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.094
BTC 63333.19
ETH 1779.01
USDT 1.00
SBD 0.39