RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ - ২৭
গত বছরের বৈশাখী মেলা নিয়ে আমার একটি মজার ঘটনা আছে সেটা আজকে শেয়ার করবো। গত বছর বন্ধুদের সাথে আমাদের নিকটবর্তী একটি বৈশাখী মেলায় গেছিলাম। মেলায় যেহেতু বন্ধুরা মিলে গেছিলাম তাই আমরা সবাই মিলে প্ল্যান করি আমরা যে খাবারগুলো খাব, এক একটা সেকশনে এক একজন খাবারের পেমেন্ট গুলো করবে। প্রথমে জিলাপি খাওয়া হলো তখন একটা ফ্রেন্ড সে পেমেন্ট করে দেয় । তারপর খাওয়া হলো ফুচকা সেটা অন্য একটি ফ্রেন্ড পেমেন্ট করে দেয় । তৃতীয় নাম্বারে আমাদের খাওয়া হয়েছিল মিষ্টি এবং এই মিষ্টি খাওয়ার পর পেমেন্ট করার কথা ছিল আমার। খাওয়া দাওয়া শেষ করে পেমেন্ট করার সময় দেখি পকেটে মানিব্যাগে নেই! আমি তো হতবাক হয়ে গেলাম। মানিবাগ কোথায় গেল? আমি বাড়ি থেকে তো ঠিকই মানিব্যাগ নিয়ে গেছিলাম। পরে বুঝতে পারলাম মজার ঘটনাটি হয়েছে মেলার ভেতর পকেটমার আমার মানিব্যাগ গুম করে দিয়েছে। যাই হোক সবাই এই নিয়ে বেশ হাসাহাসি করেছিলাম। সবচেয়ে বেশি হাসি পাচ্ছিল এই জন্য সেই দিন মানিব্যাগে মাত্র ২০০ টাকা নিয়েই গেছিলাম। যে পকেটমার আমার মানিব্যাগ নিয়েছে সেও মনে মনে আমায় গালি দেবে এই মানিব্যাগ পেয়ে, তাই ভেবেই আরো বেশি হাসি পাচ্ছিল।