You are viewing a single comment's thread from:

RE: দুর্নীতির কালো থাবা🏴🏴 (২য় পর্ব)

in আমার বাংলা ব্লগ3 years ago

দুর্নীতি অনেক বড় একটি বিষয়। আপনার এই বিষয়ে এত গভীর জ্ঞান দেখে অবাক হয়ে গেলাম ভাই। এই বিষয়ে আপনার নলেজ সত্যি প্রশংসা করার মতো। দ্বিতীয় পর্বে আপনি বেশ সুন্দর করে দুর্নীতির ফলে সমাজে কি কি হতে পারে সবকিছু তুলে ধরেছেন। দুর্নীতির ফলে ধনীরা আরো বেশি ধনী হয় আর দরিদ্ররা আরো বেশি দরিদ্র হয়ে যায়। ধর্মীয় মূল্যবোধ আমাদের জীবনে নিয়ে আসতে হবে তাহলে আমরা দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়তে পারবো। এই বিষয়ে পরের পর্বে আপনার আরো মতামত জানবো। ধন্যবাদ এত সুন্দর ভাবে কথাগুলো শেয়ার করার জন্য।

Sort:  
 3 years ago 

আসলে ভাই এই দুর্নীতিযুক্ত কাজ কাম গুলা আশেপাশে দেখতে দেখতে এমন অবস্থা হয়েছে যে এই দুর্নীতিগুলা দেখলে আর সহ্য হয় না ইচ্ছা করে প্রতিবাদ করি জোরে সরে কিন্তু করতে পারিনা।। ধন্যবাদ আপনাকে উৎস মূলক মন্তব্য করার জন্য।।

 3 years ago 

যারা দুর্নীতি করে তারা অনেক প্রভাবশালী হয়ে থাকে। এর প্রতিবাদ করা তো অবশ্যই উচিত কিন্তু তা অনেক সময় আমাদের বিপদের কারণও হয়ে দাঁড়াতে পারে। এই ভয়ে আমরাও কেউ জোরালো প্রতিবাদ করার সাহস পাই না।

 3 years ago 

ঠিকই বলেছেন আসলে তাদের মত টক্কর দেয়ার মত হিম্মত আছে কিন্তু পাওয়ারটা নেই সমানে সমানে না হলে মোকাবেলা করা আসলে বর্তমান সময়ে অনেক কষ্ট বিভিন্নভাবে শিকার হতেই হবে।।

 3 years ago 

পাওয়ারের কারণেই তো দুর্নীতি হয় ভাই আর আমাদের মত সাধারন মানুষের কাছে এই পাওয়ারটাই নেই। তাই আমাদের মত সাধারন মানুষ যেমন দুর্নীতি করে না, তেমন দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করে উঠতে পারে না হাজার ইচ্ছা থাকলেও।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64128.26
ETH 1864.24
USDT 1.00
SBD 0.39