You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ -২৩

in আমার বাংলা ব্লগ3 years ago

বন্ধুদের সাথে পিকনিক করতে গিয়ে কয়েক বছর আগে মজার একটি ঘটনা ঘটেছিল। সেটাই আমি এখন শেয়ার করছি। বন্ধুরা সবাই মিলে দূরের একটি বিলে গিয়ে তান্দুরি চিকেন করে পিকনিক করব এমন প্ল্যান করেছিলাম। সবকিছু ঠিকঠাক মতই হয়েছিল কিন্তু একটা প্রবলেম হয়ে গেছিল তা হলো বাড়ি থেকে কুড়ি কিলোমিটার যাওয়ার পর মনে পড়েছিল চিকেনে মাখানো মসলাগুলো নিতেই ভুলে গেছি! এত দূরে যাওয়ার পর আর ফিরে আসার ইচ্ছা হচ্ছিল না মসলা নিতে । আর সেখানে আশেপাশে কোন দোকানও ছিল না। পরে বিলের পাশে থাকা একটি বাড়ি থেকে সামান্য কোন রকম একটু মসলা চেয়ে এনে সেই দিনের চিকেন তান্দুরি পার্টি কমপ্লিট করেছিলাম। এই ঘটনাটি আমার কাছে খুবই মজাদার এবং হাস্যকর ছিল। সেদিন আমরা অনেক হাসাহাসি করেছিলাম এই নিয়ে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64478.88
ETH 1879.04
USDT 1.00
SBD 0.38