You are viewing a single comment's thread from:

RE: সরিষা বাটা দিয়ে চিংড়ির সুস্বাদু রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

এখনকার জ্বর গুলো সত্যিই মারাত্মকভাবে হচ্ছে। ভাইরাস জনিত এই জ্বর গুলো বাড়ির একজনের হলে অন্য সবারও হয়ে যাচ্ছে । প্রায় ২০ দিন আগে আমাদের বাড়ির সবার একসাথে এই জ্বর হয়। সবার একসাথে জ্বর হওয়ার কারণে অনেক প্রবলেমের মধ্যে দিয়ে যেতে হয়েছিল আমাদের। এই জ্বরের সাথে যে কাশিটা হচ্ছে সেটি সত্যিই খুব খারাপ কারণ কুড়ি দিন আগে আমার জ্বর হয়ে সেরে গেছে কিন্তু এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে কাশি ঠিক হয়নি । আমি আপনাকে পরামর্শ দেবো যত তাড়াতাড়ি সম্ভব এন্টিবায়োটিক খাওয়ার কারণ শুধু প্যারাসিটামলে জ্বর কমে গেলও অন্য সবকিছু ঠিক হবে না। এইবার রেসিপি প্রসঙ্গে কিছু বলি, আমাদের বাড়িতে চিংড়ির মালাইকারিই বেশি করে খাওয়া হয়। খুব একটা সরিষা বাটা দিয়ে চিংড়ি খাওয়া হয় না আমাদের । রেসিপিটি এত অসুস্থতার মধ্যেও খুব চমৎকার ভাবে রান্না করে, সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন যা দেখে বেশ ভালো লাগলো। যাইহোক সবশেষে আপনার খুব দ্রুত সুস্থতা কামনা করছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65336.67
ETH 1929.23
USDT 1.00
SBD 0.39