You are viewing a single comment's thread from:

RE: আজও ইচ্ছে করে সেই দিনগুলোতে ফিরে যেতে।। //১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ4 years ago

দিদি গত দুই দিন ধরে আমারও জ্বর । আমার গত দুই দিনের ব্লগে আমি সেই কথা অলরেডি শেয়ার করেছি সবার সাথে। ওয়েদার চেঞ্জ এর কারনেই অনেকের হচ্ছে এই জ্বর। একদিক থেকে এই জ্বর হয়ে যাওয়া ভালো কারণ সামনে পুজো আসছে তাহলে পুজোর সময় জ্বর হওয়ার সম্ভাবনা কমে যাবে। স্থাপত্য দেবতা বিশ্বকর্মা সম্পর্কে অনেক কিছু জানা ছিল না সেগুলো জানতে পারলাম দিদি তোমার আজকের ব্লগের মাধ্যমে।
অনেক কাল আগে ঘুড়ি উড়ানোর সময় আমরা সুতোয় এই মাঞ্জার ব্যবহার করতাম। এখনকার সময় এসব আর দেখা যায় না। সময়ের সাথে সাথে সবকিছুতেই পরিবর্তন চলে এসেছে। এখন সেই কেটে যাওয়া ঘুড়ি দৌড়ে দৌড়ে গিয়ে ধরা ছেলেগুলোকেও দেখা যায় না ।একটি ঘুড়ি কেটে গেলে দোকান থেকে অন্য একটি ঘুড়ি কিনে নিয়ে চলে আসে তারা এখন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63564.47
ETH 1885.34
USDT 1.00
SBD 0.37