You are viewing a single comment's thread from:

RE: বৃষ্টি ভেজা গোধূলি বেলায় তালবান্ধায়।।১৭ সেপ্টেম্বর ২০২২।।

in আমার বাংলা ব্লগ4 years ago

দাদা ,কোন এক সময় নিউ ব্যারাকপুরের এই তালবান্ধায় আমি দুই সপ্তাহ পর পর যেতাম এই হাঁস কেনার উদ্দেশ্য নিয়েই। তারপর অনেক অনেক দিন কেটে গেছে আর এখানে যাওয়া হয় না। সময়ের সাথে খাদ্যাভ্যাসের কিছুটা পরিবর্তন চলে এসেছে তাই আর যাওয়া না। ওয়েদার খারাপের কারণে আজ হয়তো তিনটি দোকানই খোলা ছিল কিন্তু অন্যান্য সময় অনেকগুলো দোকান খোলা থাকে। আজ কম দোকান খোলা ছিল বলেই হয়তো তোমাদের কাছ থেকে এক একটি হাঁস ৩২০ টাকা করে নিয়েছে। আমি যখন এখানে হাঁস কিনতে যেতাম মোটামুটি ২৮০ টাকা করে নিয়ে আসতাম এক একটি হাঁস।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65597.28
ETH 1925.05
USDT 1.00
SBD 0.38