You are viewing a single comment's thread from:

RE: আমার রেসিপি পোস্টের সংগ্রহশালা (আগস্ট পর্ব)

in আমার বাংলা ব্লগ4 years ago

দাদা, রাতের বেলায় একসাথে এতগুলো খাবারের রেসিপি দেখে জিভে জল চলে আসলো।রসুন দিয়ে বেগুনের চচ্চড়ি কে আমিষ বলার কি কারণ দাদা? এইখানে তো সবকিছুই সবজি ব্যবহার করা। আমি ঠিক এই বিষয়টা জানি না তোমার জানা থাকলে আমাকে একটু বল।

Sort:  
 4 years ago 

বৈষ্ণব মতে (যেমন আমরা) পেঁয়াজ ও রসুন দুটোই আমিষ, তাই যখন পেঁয়াজ কিংবা রসুন দিয়ে রান্না করা হয় সেটাই আমিষ হয়ে যায়।

 4 years ago (edited)

অসুরের রক্ত থেকে এগুলোর উৎপত্তি (পৌরাণিক কাহিনী অনুসারে) হয়েছে এরকম কোন ব্যাখ্যা আছে কি দাদা ? আমি কোথায় যেন পড়েছিলাম না শুনেছিলাম সেটা ভুলে গেছি এখন।

 4 years ago 

আসলে আমিষ বলে কথা হয়না, তবে বৈষ্ণব মত হলো, পেঁয়াজ আর রসুন দুটো রাজসিক ও তামসিক খাবার। যে কারণে এদের ভগবান শ্রী কৃষ্ণকে উৎসর্গ করা হয়না। সেজন্য মিলিয়ে এদের আমিষ বলে।

আর পৌরাণিক ব্যাপার স্যাপার তো আছে। তবে বৈষ্ণব মত টাই আমার লজিক্যাল মনে হয়েছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64684.13
ETH 1913.44
USDT 1.00
SBD 0.37