You are viewing a single comment's thread from:

RE: ছুটির দিনের ঘোরাফেরা (প্রথম পর্ব)।

in আমার বাংলা ব্লগ4 years ago

গুগল ম্যাপ এর ব্যবহারের কারণে আজকাল সব জায়গাতে যাওয়া অনেকটাই সহজ হয়ে গেছে ।কোথাও ঘুরতে গেলে আর কোন প্রকার অসুবিধার সম্মুখীন হতে হয় না। আপনার পদ্ম বিলে ঘুরতে যাওয়ার ঘটনাটি বেশ সুন্দর ছিল, দাদা। আপনার আজকের ব্লগ টি দেখে আমার কৈশোরে কাটানো গ্রামের অনেক স্মৃতি মনে পড়ে গেল। আমরা নৌকা নিয়ে দল বেঁধে আমাদের গ্রাম থেকে অনেক কিলোমিটার দূরে চলে যেতাম পদ্মবিলে। সেই পদ্মবিল ছিল দুই থেকে তিন কিলোমিটার অঞ্চল জুড়ে। বর্ষার সময় সাধারণত আমরা যেতাম বর্ষার অথৈ জলে ফুটে থাকা পদ্ম গুলো দেখতে অসাধারণ লাগতো। যদিও আমাদের কৈশোরে টিকিট কেটে পদ্মফুলের সৌন্দর্য উপভোগ করতে হয়নি ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63943.66
ETH 1844.02
USDT 1.00
SBD 0.38