রুয়েলিয়া ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে একটি ফটোগ্রাফি মুলক পোস্ট শেয়ার করব। আমার আজকে শেয়ার করা ফটোগ্রাফিটি হলো রুয়েলিয়া ফুলের ফটোগ্রাফি। আমার আজকে শেয়ার করা রুয়েলিয়া ফুলটির কালার হলো নীলচে বেগুনি কালার। এই রুয়েলিয়া ফুলকে আবার পটপটি ফুলও বলা হয়ে থাকে। এই রুয়েলিয়া মূলত এক ধরনের বনফুল। প্রায় সারা বছরই এই ফুল গাছে ফুটে থাকে তবে শীতকালে সবথেকে বেশি ফোটে। এই রুয়েলিয়া ফুল সকালবেলা ফুটলেই বিকেলের মধ্যে গাছের ফুল গুলো ঝরে পড়ে যায়। এই ফুলের পাপড়ি পাঁচ ভাগে বিভক্ত। এই রুয়েলিয়া ফুল বেগুনি ছাড়াও আরও বেশ কয়েকটি কালারের হয়ে থাকে। গোলাপি, সাদা, হালকা বেগুনি এসব বিভিন্ন কালারের হয়ে থাকে। আমার আজকের শেয়ার করার রুয়েলিয়া ফুল গাছটি অনেক ছোট ছিল তবে গাছে বেশ অনেকগুলো ফুল ধরে ছিল এবং কুঁড়ি ও ছিল। আর আমি যে মুহূর্তে ফটোগ্রাফি গুলো করেছিলাম তার কিছুক্ষণ আগে বেশ বৃষ্টি হচ্ছিল। তোমরা ছবিগুলো তো দেখতে পাবে ফুলগুলোর উপরে বৃষ্টির জল রয়েছে। যার ফলে ফুল গুলো দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। যাইহোক, আমার আজকের শেয়ার করা এই রুয়েলিয়া ফুলের ফটোগ্রাফি আমি একটি পার্ক থেকে করেছি। পার্কের রাস্তা ধার দিয়ে বিভিন্ন ধরনের ফুলের গাছ ছিল। তার পাশেই এই গাছটি ছিল। আমি তখন সেই গাছ থেকে কিছু ফটোগ্রাফি করে নেই। যা আজকের এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম। আমার শেয়ার করা আজকের এই রুয়েলিয়া ফুলের ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।

IMG_20250715_101010.jpg

IMG_20250715_101006.jpg

IMG_20250715_101001.jpg

IMG_20250715_101013_1.jpg

IMG_20250715_101013.jpg

🎨পোস্ট বিবরণ🎨

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

First_Memecoin_From_Steemit_Platform.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ফুল গুলো দারুণ। আমার পছন্দের ফুলের তালিকায়।আমাদের এলাকায় এই ফুল গুলোকে বাগান বিলাস ফুল বলে।বেগুনি কালারের ফুল হওয়ার জন্য বেশি ভালো লাগে আমার।ধন্যবাদ আপনাকে চমৎকার সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 last year 

খুবই ইউনিক একটি ফুলের ফটোগ্রাফি করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা ফুলের ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে।রুয়েলিয়া ফুলের ফটোগ্রাফি গুলো ছিল দুর্দান্ত।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 11 months ago 

এই ফুলটি আমি আরো অনেক আগেও দেখেছিলাম৷ তবে এই ফুলের নাম কখনো জানা হয়নি৷ আপনার কাছ থেকে আজকে এই ফুলের নাম জানতে পেরে অনেক বেশি ভালো লাগছে৷ একইসাথে খুব সুন্দর ফটোগ্রাফির মধ্য দিয়ে ফুলের সৌন্দর্যকে অনেক ভালোভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন৷ অনেক ভালো লাগলো আপনার কাছ থেকে এত চমৎকার কিছু ফটোগ্রাফি দেখে৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.090
BTC 62047.56
ETH 1732.41
USDT 1.00
SBD 0.38