বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে একটি ফটোগ্রাফি মুলক পোস্ট শেয়ার করব। আমার আজকের শেয়ার করা ফটোগ্রাফিটি হলো কসমস ফুলের ফটোগ্রাফি। আমার আজকের শেয়ার করা কসমস ফুলটি কমলা কালারের। কিন্তু এই কসমস ফুল অনেক কালারের হয়ে থাকে। যেমন সাদা, লাল, গোলাপি, বেগুনি ও হলুদ সহ আরো অসংখ্য কালারের হয়ে থাকে এই কসমস ফুল। এই কসমস ফুল গাছের চারা রোপনের উপযুক্ত সময় হলো অক্টোবর থেকে নভেম্বর মাস এবং গাছে ফুল ফোঁটে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। শীতকালীন সময় রোদ্দুরে অনেক দূর থেকেই নজর করে এই কসমস ফুল। কসমস ফুল গাছ ছাড়া শীতের বাগান অনেকটাই অসম্পূর্ণ মনে হয়। এই গাছগুলোতে একসাথে যখন অনেকগুলো ফুল ধরে থাকে তা দেখলে যেকোনো ফুল প্রেমী মুগ্ধ হতে বাধ্য। এই কসমস ফুলের সৌন্দর্যে শুধু মানুষ নয় প্রজাপতি সহ যে কোন কীটপতঙ্গই এই ফুলে আকৃষ্ট হয়। শুধু ফুল নয়, এই গাছের পাতাগুলোর সৌন্দর্য অনেক বেশি। গাছের পাতাগুলো দেখতে গাজর গাছের পাতার মতো। এই কসমস ফুলের বীজ ফুলের পাপড়ি গুলো শুকিয়ে ঝরে পড়লেই সে পাপরি গোড়ার নিচে এই বীজগুলো থাকে। এবং এই বীজগুলো মাটিতে ফেললেই তা থেকে চারা উৎপন্ন হয়। এই কসমস গাছ শুধু সৌন্দর্যে নয় এর অনেক ঔষধি গুনাগুন রয়েছে। যাইহোক, আমার আজকের শেয়ার করা কসমস ফুলের ফটোগ্রাফিটি আমি একটি পার্ক থেকে করেছি। বেশ কিছুদিন আগে আমি আমার এক বন্ধুর সাথে একটি পার্কে ঘুরতে গেছিলাম। সেখানে পার্কের রাস্তার দুই ধার দিয়ে এই কসমস ফুলের গাছগুলো ছিল। আর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ফুল গাছগুলোতে ধরে থাকা অসংখ্য কসমস ফুল দেখে সত্যি মনে একটা আলাদা রকম প্রশান্তি অনুভব হচ্ছিল। তখন আমি সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ এই ফুলের সৌন্দর্য উপভোগ করছিলাম এবং ফুলগুলোর কিছু ফটোগ্রাফি করেছিলাম। যা আজকের এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে আমার শেয়ার করা সেদিনের কসমস ফুলের ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।




🎨পোস্ট বিবরণ🎨
| শ্রেণী | ফটোগ্রাফি |
| ডিভাইস | Samsung Galaxy M31s |
| ফটোগ্রাফার | @ronggin |
| লোকেশন | বারাসাত, ওয়েস্ট বেঙ্গল। |
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।
ধন্যবাদ সবাইকে

আমার পরিচয়
আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷


Upvoted! Thank you for supporting witness @jswit.
Congratulations @ronggin, your post was upvoted by @supportive.
কসমস ফুল দেখলে এমনিতে ভালো লাগে। আপনি দেখছি বন্ধুর সাথে পার্কে ঘুরতে গিয়ে চমৎকার কসমস ফুলের ফটোগ্রাফি করেছেন। তবে এ ফুলগুলো পার্কে গেলে বেশি দেখা যায়। আর আমাদের এদিকে পার্কের মধ্যে বিভিন্ন ধরনের ফুল গাছ লাগায় রাস্তার দুই পাশে। বিভিন্ন অ্যাঙ্গেলে কসমস ফুলের ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।