রঙ্গন ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে একটি ফটোগ্রাফি মুলক পোস্ট শেয়ার করব। আমার আজকের শেয়ার করা ফটোগ্রাফিটি হলো রঙ্গন ফুলের ফটোগ্রাফি। আমার আজকের শেয়ার করা রঙ্গন ফুলটি হলো লাল কালারের। এই ফুলগুলো সারা বছরই ফুটে থাকে। এই ফুল বিভিন্ন কালারের হয়ে থাকে লাল, কমলা, হলুদ, সাদা, গোলাপি ও মিশ্র রঙের। কিছুদিন আগে তোমাদের সাথে হলুদ রঙের রঙ্গন ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছিলাম। সেই ফটোগ্রাফি আমার বন্ধুর বাড়ি ছাদ বাগান থেকে করা ছিল। আর আজকে শেয়ার করা রঙ্গন ফুলটি লাল কালারের এবং এটি আমি একটি পার্ক থেকে করেছিলাম। কিছুদিন আগে আমার এক বন্ধুর সাথে ঘুরতে গেছিলাম একটি পার্কে। সেই পার্কে বিভিন্ন ধরনের গাছপালা ছিল। পার্কের রাস্তা দিয়ে হাঁটার পথে রাস্তার দুই ধার দিয়ে বিভিন্ন ধরনের ফুলের গাছও ছিল। পার্কের রাস্তার ধারের একটি সাইডে আমি এই ফুলের গাছটি দেখতে পাই। আজকের এই ফুলটি গাঢ় লাল রঙের ছিল। তবে ফুলগুলো অনেকটাই ঝলসে গেছিল। কিন্তু তারপরও ফুলের রঙটি সামনে থেকে দেখে অসম্ভব সুন্দর লাগছিল। এই ফুল গাছগুলো বাড়ির সামনে,পার্কে, ছাদে এবং রাস্তার ধার দিয়ে দেখতে পাওয়া যায়। ফুল গাছটি খুব বেশি বড় ছিল না। ছোট্ট একটি কাজ ছিল আর গাছটিতে আমার তোলা এই ফুলটি শুধু ছিল। তবে ফুলের কালার দেখে এত সুন্দর লাগছিল। গাছটি যখন বড় হবে পুরো গাছটি জুড়ে এই রঙের ফুল যখন একসাথে ধরে থাকবে তখন দেখতে অসম্ভব সুন্দর লাগবে। আর এই ফুলগুলো পুরো গাছ জুড়ে থোকায় থোকায় হয়ে থাকে। যাইহোক, কিছুদিন আগে পার্ক থেকে তোলা সেই রঙ্গন ফুলের ফটোগ্রাফি আজকের এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।

IMG_20250702_115258.jpg

IMG_20250702_115253_1.jpg

IMG_20250702_115253.jpg

IMG_20250702_115255_1.jpg

🎨পোস্ট বিবরণ🎨

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

First_Memecoin_From_Steemit_Platform.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ওয়াও দারুন দারুন কিছু রঙ্গন ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।আপনার তোলা প্রতিটা রঙ্গন ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে।ধন্যবাদ আপনাকে এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

সব সময় আপনার কাছ থেকে খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি দেখে থাকি৷ যেগুলো আমার অনেক বেশি ভালো লেগে থাকে৷ আজকেও যেভাবে আপনি এত সুন্দর একটি রঙ্গন ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন তা দেখে অনেক বেশি ভালো লাগলো৷ এখানে একের পর এক ফটোগ্রাফি গুলো শেয়ার করার মধ্য দিয়ে এই ফুলের সৌন্দর্যকে যেভাবে খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন৷ তার পাশাপাশি এখানে এই রঙ্গন ফুল একেবারে ভিন্ন ধরনের দেখা যাচ্ছে যা দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64130.84
ETH 1861.08
USDT 1.00
SBD 0.39