নাগচাঁপা ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে একটি ফটোগ্রাফি মূলক পোস্ট শেয়ার করব। আমার আজকের শেয়ার করা ফটোগ্রাফিটি হলো নাগচাঁপা ফুলের ফটোগ্রাফি। এই নাগচাঁপা ফুলের আরও বেশ কয়েকটি নাম আছে যেমন নাগচম্পা, বৃন্দাবন চাঁপা, পুদিকা চম্পা, প্রেমনলিনী, কমলিকা ইত্যাদি। এই ফুলগুলোর সাদা রঙের পাপড়ির ভিতরে হলুদ রঙের আভা যা ফুলের সৌন্দর্যকে আরও অনেক গুণ বাড়িয়ে তুলেছে।এই ফুলের কোন সুগন্ধ নেই গন্ধহীন একটি ফুল। আর এই নাগচাঁপা ফুল গুলো দেখতে কাঠগোলাপ ফুলের মত।এই গাছের পাতাগুলো লম্বা লম্বা এবং দেখতে অনেকটা সাপের ফনার মত লাগে। এই নাগচাঁপা ফুল প্রায় সারা বছরই পাওয়া যায়। তবে শরত বর্ষাকালে সবথেকে বেশি ফুল ফোটে এই গাছে। এই ফুল গাছগুলো সর্বোচ্চ ১০ ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। এই গাছের শাখা-প্রশাখা খুব বেশি থাকে না গাছ সোজা ভাবে বাড়তে থাকে। এই ফুল গাছগুলো সব ধরনের মাটিতেই বেড়ে ওঠে। তবে রৌদ্রোজ্জ্বল পরিবেশে গাছ সব থেকে বেশি সুন্দর ভাবে বেড়ে ওঠে। এই ফুল গাছগুলো বাড়ির সামনে বাগানে, ছাদ বাগানে, স্কুল-কলেজে, পার্কে এসব জায়গায় চোখে পড়ে এই গাছগুলো। যাইহোক, আমার আজকের শেয়ার করা এই গাছের ফটোগ্রাফি আমি আমাদের এখানে এক স্কুলের মাঠ থেকে তুলেছি। কিছুদিন আগে বিকেল বেলা হাঁটতে হাঁটতে আমি এবং আমার এক বন্ধু এই স্কুল মাঠে গিয়ে একটু বসি। তখন হঠাৎ করে এই গাছটি আমার চোখে পড়ে। গাছটি খুব বেশি বড় ছিল না এবং গাছে এই একটি মাত্র ফুলই ফুটে ছিল। আর গাছে কিছু ফুলের কুঁড়ি ছিল। যা দেখে আমি ফুলের গাছটির কাছে যাই এবং কিছু ফটোগ্রাফি করে নেই। যা আজকের এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে আমার আজকের শেয়ার করা এই ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।

IMG_20250708_133213.jpg

IMG_20250708_133208.jpg

IMG_20250708_133208_1.jpg

IMG_20250708_133216_1.jpg

IMG_20250708_133213_1.jpg

🎨পোস্ট বিবরণ🎨

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

First_Memecoin_From_Steemit_Platform.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। আসলে ভাইয়া নাগচাপা ফুল গুলো সত্যি কাঠগোলাপ ফুল এর মতো। আপনার ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। সত্যি ফুল গুলো অসাধারণ।

 11 months ago 

ভালো লাগে যখন ফুলের ফটোগ্রাফি দেখি। আজকে আপনি দেখছি খুব সুন্দর করে নাগচাঁপা ফুলের চমৎকার ফটোগ্রাফি করেছেন। আর এই ফুল গুলো বড় এবং ফুলের কালার অসাধারণ এই কারণে দেখতে বেশ ভালো লাগে। ধন্যবাদ চমৎকার ভাবে নাগচাঁপা ফুলের ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 11 months ago 

নাগঁচাপা ফুল আমার অনেক পছন্দ আর আজকে যেভাবে আপনি এই ফুলের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে অনেক বেশি ভালো লাগলো৷ এখানে এই ফুলের ফটোগ্রাফি গুলো শেয়ার করার মধ্য দিয়ে আপনার কাছ থেকে একেবারে চমৎকার কিছু ফটোগ্রাফি দেখতে পারলাম৷ এখানে এই ফটোগ্রাফির সাথে আপনি খুব সুন্দর বর্ণনাও শেয়ার করেছেন৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 60461.97
ETH 1591.47
USDT 1.00
SBD 0.42