বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে একটি ফটোগ্রাফি মুলক পোস্ট শেয়ার করব। আমার আজকে শেয়ার করা পোস্টটি হলো একটি সবজি ফুলের ফটোগ্রাফি। বেশ কিছুদিন আগে আমি একটি গ্রামে গেছিলাম কিছু কাঁচা টাটকা সবজি কেনার জন্য। আমদের বাড়িতে আমি মাঝে মাঝে একটি গ্রাম থেকে সবজি ক্ষেতের টাটকা সবজি কিনে নিয়ে আসি। যদিও বেশিরভাগ সময় বাজার থেকেই এসব সবজি কেনা হয়ে থাকে। তবে মাঝেমধ্যেই আমি একটি গ্রাম রয়েছে সেখান থেকে বিভিন্ন ধরনের সবজি কিনে নিয়ে আসি। কিছুদিন আগেও আমি গেছিলাম কিছু টাটকা শাকসবজি কেনার জন্য। আমি দুই প্রকারের শাক এবং কাঁচা লঙ্কা, বেগুন সহ আরও কয়েক রকমের টাটকা শাকসবজি আমি সেই গ্রাম থেকে কিনে নিয়ে আসি। আমি খেয়াল করে দেখেছি ওই গ্রামের মানুষেরা বেশিরভাগই এসব শাকসবজি চাষ করে থাকে এবং সবজি কিনতে গেলে ক্ষেত থেকে টাটকা টাটকা সবজি তুলে দেয়।আমি সেদিন যে ক্ষেত থেকে বেগুন কিনেছিলাম। সেই ক্ষেতের ভিতর থেকেই আমি এই বেগুন ফুলের ফটোগ্রাফি গুলো করেছি। বেগুনের ফুল গুলো দেখতে বেগুনি কালারের ছিল এবং ফুল গুলো দেখতে বেশ ভালই লাগছিল। তাই আমি ক্ষেতের মধ্যে গিয়ে ফটোগ্রাফি গুলো করেছিলাম।। আমি আরও বেশ কিছু ফটোগ্রাফি করেছি বেগুন গাছসহ বেগুনের এবং অন্যান্য শাক সবজির যা অন্য কোন ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। যাইহোক, সেদিন সেই বেগুন ক্ষেত থেকে তোলা কিছু বেগুন ফুলের ফটোগ্রাফি আজকের এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে আমার শেয়ার করায় ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।





🎨পোস্ট বিবরণ🎨
| শ্রেণী | ফটোগ্রাফি |
| ডিভাইস | Samsung Galaxy M31s |
| ফটোগ্রাফার | @ronggin |
| লোকেশন | বারাসাত, ওয়েস্ট বেঙ্গল। |
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।
ধন্যবাদ সবাইকে

আমার পরিচয়
আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷


Upvoted! Thank you for supporting witness @jswit.
সব সময় আপনার কাছ থেকে চমৎকার কিছু ফটোগ্রাফি দেখে আসছি৷ সব সময় আপনি যেভাবে এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করে থাকেন সেগুলো আমার অনেক বেশি ভালো লাগে৷ আর আজকে যেভাবে আপনি এই বেগুন ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷ এখানে যখন আমি এই ফুলটি দেখছিলাম তখন একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকা ছাড়া যেন আর কোন উপায় খুঁজে পাচ্ছিলাম না৷ এটি ছোট হওয়ার কারণে এর সৌন্দর্য যেন আরো অনেক বেশি বৃদ্ধি পেয়ে গিয়েছে৷
গ্রামে কিন্তু টাটকা সবজি পাওয়া যায়। তবে এটি শুনে ভালো লাগলো আপনি মাঝেমধ্যে গ্রামে গিয়ে টাটকা সবজি কিনেন। আর সেই সুবাদে আজকে আপনি বেগুন ফুলের চমৎকার ফটোগ্রাফি করেছেন। যদিও আপনার ফটোগ্রাফি গুলো এমনিতে চমৎকার হয়। ধন্যবাদ বেগুন ফুলের ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
বেগুন ফুলের ফটোগ্রাফি গুলো বেশ দারুণ লাগছে। সুন্দর ছিল আপনার ধারণ করা ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।