চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে একটি ফটোগ্রাফি মূলক পোস্ট শেয়ার করবো। আমি প্রত্যেক সপ্তাহেই বেশ কয়েকটি ফটোগ্রাফি মূলক পোস্ট তোমাদের সাথে শেয়ার করে থাকি। আজকে তোমাদের সাথে যে ফটোগ্রাফি মূলক পোস্টটি শেয়ার করবো সেটি হলো চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি। আমি আগেও অনেকবার বলেছি আমাদের ছাদের অধিকাংশ গাছই আমার মা লাগিয়ে থাকেন। আজ থেকে প্রায় কয়েকদিন আগে আমার মা দুটো চন্দ্রমল্লিকা ফুলের গাছ কিনে নিয়ে এসেছিল।তার মধ্যে একটি গাছের ফটোগ্রাফি আজকে তোমাদের সাথে শেয়ার করবো। গতকাল বিকেলে ছাদে একটু হাঁটাহাঁটি করার জন্য গেছিলাম। গিয়ে দেখি চন্দ্রমল্লিকা ফুল গাছ দুটির মধ্যে একটি গাছে অসংখ্য চন্দ্রমল্লিকা ফুল ফুটেছে।আর আজ সেই গাছটির ফটোগ্রাফি শেয়ার করবো।

20241222_144803.jpg

20241222_144634.jpg

মা যেদিন গাছ দুটি কিনে নিয়ে এসেছিল ফুল খুব একটা ছিল না। গাছ দুটির মধ্যে একটি গাছে ফুল ছিল আর অধিকাংশই ছিল ফুলের কুঁড়ি।আর অন্য গাছটিতে শুধু ফুলের কুঁড়ি ছিল তাও খুব ছোট ছোট।ওই গাছটির সব ফুল ফুটলে ফটোগ্রাফি করে অন্য কোনদিন শেয়ার করবো তোমাদের সাথে।কিন্তু গতকাল বিকেলে ছাদে গিয়ে দেখি একটি গাছে ফুলে ভয়ে উঠেছে।আর এই ছোট গাছটিতে এতগুলো ফুল একসাথে দেখে অনেক ভালো লাগছিল।এই ফুলগুলো খুব সাহজে নষ্ট হয় না। এই ফুলগুলো ফোঁটার পর প্রায় ২০ থেকে ২৫ দিন পর্যন্ত ভালো থাকে। যাইহোক, কালকে বিকালে যখন এই ফুলগুলো দেখেছিলাম আমার অনেক ভালো লেগেছিল। তাই সাথে সাথে এই ফটোগ্রাফি গুলো করে নিয়েছিলাম। যা আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ফটোগ্রাফি গুলো তোমাদের ভালো লাগবে।যাইহোক,তাহলে আজকের ব্লগে শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।

20241222_144634(0).jpg

20241222_145247.jpg

20241222_145250.jpg

20241222_145254.jpg

20241222_145357.jpg


◾▪️◾পোস্ট বিবরণ◾▪️◾

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, নর্থ ২৪ পরগনা, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্টটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Add a little bit of body text_20240911_022744_0000.png

Sort:  
 last year 

কি দারুণ গাছ ভর্তি চন্দ্রমল্লিকা ফুটে আছে গাছে।গাছ গুলো মাসিমা লাগিয়েছে জেনে ভালো লাগলো।মাসিমাও ফুলপ্রমি বুঝতে পারছি।গাছ ভর্তি হয়ে আছে চন্দ্রমল্লিকা ফুল।ধন্যবাদ সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

শীতকাল মানেই বাগানের চন্দ্রমল্লিকা ফুটে থাকা। আসলে এই সময়ে চন্দ্রমল্লিকা বাগানের শোভা বর্ধন করে। কিন্তু এই শীত চলে গেল মানে ফুলের সিজন শেষ হয়ে গেল। তাই গরম পড়ে গেলেই মন খারাপ হয়ে যায়। তুমি ভীষণ সুন্দর সব চন্দ্রমল্লিকার ছবি তুলে আমাদের সঙ্গে শেয়ার করে সবাই।

 last year 

আহ কি সুন্দর চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি গুলো। ফুলের টবে দেখতে চমৎকার লাগছে। একটি ফুল গাছই পরিবেশ সুন্দর করে দিতে যথেষ্ট। ধন্যবাদ।

 last year 

আপনার মা দেখছি ছাদে অনেক সুন্দর চন্দ্রমল্লিকা ফুল গাছ লাগিয়েছে। ফুল গাছ অনেক সুন্দর ফুল ফুটেছে। আসলেই চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি গুলো অনেক ভালো লাগলো ধন্যবাদ।

 last year 

অনেক সুন্দর করে আপনি চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি গুলো করেছেন। আমার কাছে আপনার প্রতিটা ফটোগ্রাফি দেখতে খুব ভালো লেগেছে। আমি এরকম ফটোগ্রাফি গুলো খুবই পছন্দ করি। চন্দ্রমল্লিকা ফুল আমার খুব পছন্দের। তাইতো এই ফুলের ফটোগ্রাফি দেখে অনেক বেশি ভালো লাগলো।

 last year 

বাহ দাদা গাছের মধ্যে অনেক ফুল দেখা যাচ্ছে। সত্যি দাদা আন্টি ফুলের গাছটি খুব সুন্দর কিনলেন। যেহেতু এতগুলো ফুল ফুটেছে গাছের মধ্যে আমার তো দারুন লাগছে। আর ফুলের কালার গুলো অনেক সুন্দর। আশা করি অন্য গাছের ফুলের ফটোগ্রাফি দেখতে পাবো আমরা।

 last year 

আমার খুবই পছন্দের একটা ফুল হচ্ছে চন্দ্রমল্লিকা। বিভিন্ন কালারের চন্দ্রমল্লিকা ফুল আমি অনেক বেশি পছন্দ করি। আজকে আপনি অনেক সুন্দর করে গোলাপি কালারের চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি করেছেন। যেগুলো দেখে আমি তো চোখ ফেরাতে পারছিলাম না। জাস্ট চমৎকার ছিল এই ফটোগ্রাফি গুলো।

 last year 

চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম দাদা। আপনাকে শেয়ার করা প্রত্যেকটি ফটোগ্রাফি অসাধারণ লেগেছে আমার কাছে। চন্দ্রমল্লিকা ফুল পোটার পরে যে, ২০ থেকে ২৫ দিন ভালো থাকে এটা জানা ছিল না, আপনার পোস্ট থেকে জানতে পারলাম। সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 63181.32
ETH 1746.78
USDT 1.00
SBD 0.39