বিষকাটালি গাছের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে একটি ফটোগ্রাফি মুলক পোস্ট শেয়ার করব। আমার শেয়ার করা পোস্টের ফটোগ্রাফির গাছটি একটি জংলি গাছ। এই গাছটির নাম হলো বিষকাটালি। এটি শুধু একটি জংলি গাছ নয় এই গাছে রয়েছে অনেক ভেষজ গুনাগুন। আজকে সকাল বেলা আমি একটু হাঁটতে বেরিয়েছিলাম। হঠাৎ করেই চোখে পড়লো আমার এই গাছটি। আমার বাড়ির পাশে একটি খোলা মাঠ রয়েছে সেই মাঠে এই গাছটি অবহেলায় অযত্নে বেড়ে উঠেছে। গ্রামের দিকে বেশি করে রাস্তাঘাটে খোলা মাঠে এসব গাছ বেশি দেখা যায়। তাই গ্রামের লোকেরা এই গাছগুলো বেশি চিনে থাকবে। গাছের ফুল গুলো দেখতে সাদা রঙের হয়ে থাকে সরু থোকার মত, সবুজ পাতায় পূর্ণ এবং দীর্ঘ ডাটা যুক্ত এই গাছটি একদিকে যেমন ঔষধি গুনাগুনের ভরপুর। এই কাজগুলো মূলত স্যাঁতস্যাঁতে জায়গায় বেশি ভালোভাবে বেড়ে ওঠে। আমার শেয়ার করা আজকের ফুলটি সাদা কালারের হলেও এই ফুল প্রজাতি ভেদে দুটি কালারের হয়ে থাকে একটি হলো গোলাপী সাদা কালার এবং সাদা কালার। এই গাছে বীজগুলো কালো রঙের হয়ে থাকে। ফুল থেকে নভেম্বর মাসের দিকে গাছ থেকে বীজগুলো মাটিতে ঝরে পড়ে এবং সেই বীজ থেকেই এই গাছ হয়ে থাকে। প্রাকৃতিকভাবেই মূলত এই গাছের জন্ম হয়ে থাকে।যাইহোক, আজকে সকালে হাঁটতে গিয়ে খোলা মাঠের পাশে গাছটির যে ফটোগ্রাফি গুলো করেছি তা আজকের এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম। আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।

IMG_20250604_090741.jpg

IMG_20250604_090634_1.jpg

IMG_20250604_090712.jpg

IMG_20250604_090644.jpg

IMG_20250604_090656.jpg

🎨পোস্ট বিবরণ🎨

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

First_Memecoin_From_Steemit_Platform.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আপনার প্রত্যেকটি পোষ্টের মাধ্যমে আমি কিছু চেনা ফুল বা গাছের সম্পর্কে যেমন বিস্তারিত জানতে পারি তেমনই অচেনা গাছের সাথে ও পরিচিত হতে পারি এবং তার সম্পর্কেও জানতে পারি। তেমনই আজকেও একটি নতুন গাছের সম্পর্কে জানতে পারলাম এই গাছটি আমার কাছে সম্পূর্ণই অচেনা। বেশ ভালো লাগলো এই গাছটির সম্পর্কে জানতে পেরে।

 last year 

এই গাছগুলো বেশিরভাগ সময় রাস্তার পাশে দেখা হয়ে থাকে৷ তবে এগুলো তেমনভাবে ফটোগ্রাফি করার সুযোগ হয়ে ওঠে না। আজকে যেভাবে আপনি এত সুন্দর ভাবে এই সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম। এর মধ্য দিয়ে আপনি আপনার ফটোগ্রাফির দক্ষতাকেও খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন৷ অনেক ধন্যবাদ আপনাকে এত অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

 last year 

বিষকাটালি এই গাছটি গ্রাম অঞ্চলে দেখতে পাওয়া যায় অনেক।বিষকাটালির গাছে ভেষজ উপাদান থাকে আজকে জনতে পেলাম।ছোট বেলায় খেলা করতাম এই গাছের ফুল পাতা দিয়ে। ধন্যবাদ আপনাকে বিষকাটালির ফটোগ্রাফি ও বর্ননা আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 last year 

আমাদের গ্রাম অঞ্চলে এই গাছগুলো বেশি দেখা যায়। আপনি দেখছি বিষকাটালি গাছের ফটোগ্রাফি করেছেন। তবে আপনার এক একটা ফটোগ্রাফি খুব চমৎকার লাগলো। ধন্যবাদ বিষকাটালি গাছের ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.084
BTC 64020.17
ETH 1733.40
USDT 1.00
SBD 0.42