জেনারেল রাইটিং|| আমাদের ভাবনার জগত কখনো শেষ হয় না

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও বেশ ভালো আছি।

man-5987447_1280.jpg

ইমেজ সোর্স

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ব্লগে একটু অন্য টাইপের টপিকস নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো। লাস্ট কিছুদিন ধরে তোমাদের সাথে ভ্রমণ ফটোগ্রাফি এসব নিয়ে একটু বেশি ব্লগ শেয়ার করা হচ্ছিলো। আজ একটা জেনারেল রাইটিং রিলেটেড পোস্ট শেয়ার করবো। আসলে এই পোস্টে আমাদের ভাবনার জগত সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করবো। আমরা প্রত্যেকটা মানুষই ভাবতে অনেক বেশি ভালোবাসি।

আমাদের ভাবনার জগতটা যে অসীম তা আমরা চোখ বন্ধ করলেই বুঝতে পারি।আর এই ব্যাপারটা সবার সাথেই ঘটে থাকে।আমরা যেমন ভাবনার জগতে বিভিন্ন জিনিস কল্পনা করে খুশি হয়ে থাকি। আবার অনেক জিনিস কল্পনা করে দুঃখী হয়ে থাকি। আমরা এই ভাবনার মাধ্যমে মুহূর্তের মধ্যে অতীতে চলে যেতে পারি আবার মুহূর্তের মধ্যেই ভবিষ্যতেও চলে যেতে পারি।এ এক অন্যরকম জগত আমরা চাইলে এর সাথে অনেক মজাও করতে পারি এইসব ভাবনার জগত নিয়ে চিন্তা করে। আমাদের এই বর্তমান বিশ্বের যা কিছু উন্নত প্রযুক্তি সেও এক প্রকার ভাবনা থেকেই তৈরি হয়েছে। মানুষ কল্পনা করেছে সেই জন্যই এসব কিছুর আমরা বাস্তব রূপ দেখতে পাই। এটাও একটা দিক এই ভাবনার জগতের এ পৃথিবীতে যারা বড় বড় জ্ঞানী বা বিজ্ঞানী হয়ে থাকে তারা কোন জিনিস নিয়ে প্রচন্ড ভাবনা-চিন্তা করে বলেই সবকিছুর পিছনে এতো সফলতা আমরা দেখতে পাই।

মানুষ এক সময় আকাশে ওড়ার স্বপ্ন দেখেছিল সেই জন্যই বিমানে তৈরি হয়েছে। মানুষ এক সময় চাঁদে কি হয়েছে বা চাঁদে কি আছে কল্পনা করেছিল যা বাস্তব রূপ দেখতে পেয়েছে। আসলে একসময় যা ভাবনা থাকে বা কল্পনা থাকে এক সময় তা বাস্তবে পরিণত হয়। এটাই এই সৃষ্টির সৌন্দর্য বলা যায়। এই ভাবনার জগত শিশুকাল থেকেই আমাদের মধ্যে চলে আসে। আর যাদের এই ভাবনা জগৎটা কম থাকে তারা কিন্তু জীবনে খুব বেশি গ্রোথ করতে পারে না। আমাদের ভাবনার জগতটাকে বড় করতে হবে। আমরা যদি নিজেরাও অনেক টাকা ইনকাম করতে চাই বা ভালো কিছু করতে চাই সে বিষয়ে কল্পনা করতে হবে বা ভাবনা চিন্তা করতে হবে না হলে আমরা সেই লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে পারবো না। সব ক্ষেত্রে ভাবনার একটা আলাদাই গুরুত্ব রয়েছে।এই কল্পনার জগতকে আমরা ছোট করে দেখলে হবে না।এই বিশাল বড় কল্পনার জগতে অনেক কিছু সুন্দর আর এই ভাবনার জগত কখনোই শেষ হবে না।

বড় বড় ভাবনা মানুষ করে থাকে বলেই বড় বড় সাফল্য আমরা দেখতে পাই।যাইহোক, আমাদের ছোটবেলায় এই চিন্তা ভাবনার ক্ষমতা অনেক বেশি থাকে। যারা বড় হওয়ার পরও এই চিন্তা ভাবনা গুলো বাঁচিয়ে রাখতে পারে বা কল্পনার জগতটাকে বৃহৎ করতে পারে, তাদের সফলতা নিশ্চিত হয়ে থাকে। এই ভাবনার জগত কিন্তু দুশ্চিন্তা জগত না এই ভাবনার জগৎ কল্পনার জগত যেখানে তাইলেই আমরা সব কিছু সুন্দর করতে পারি নতুন কিছু আবিষ্কার করতে পারি।


বন্ধুরা, আজকের এই ব্লগটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

First_Memecoin_From_Steemit_Platform.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ভাবনার জগত নিয়ে আপনি আজকে অনেক সুন্দর একটা পোস্ট লিখেছেন। আসলে আমাদের মধ্যে ভাবনাটা অনেক বেশি থাকে। আর ভাবনার কোনো শেষ হয় না। ভাবতে সবাই অনেক বেশি ভালবাসে এটা ঠিক। আমরা অনেক ভাবনার মাধ্যমেই এগিয়ে যাচ্ছি। আর ভাবনাগুলোকে সত্যি করতে পারছে অনেকেই। খুব ভালো লেগেছে দাদা আপনার আজকের লেখা এই পোস্টটি।

 2 years ago 

Screenshot_20241121-205708.jpg

Screenshot_20241121-205346_Chrome.jpg

Screenshot_20241121-210112_X.jpg

 2 years ago 

কথাটি ঠিক বলেছেন ভাইয়া বড় বড় ভাবনা মানুষ করে থাকে বলে বড় সাফল্য পেয়ে থাকে। তবে প্রত্যেক মানুষের মনের মধ্যে ভাবনা অনেক থাকে। আর ভাবনার কারণে মানুষ যে কোন কাজের দিকে মনোযোগ থাকে। ভাবনা মানুষকে উজ্জীবিত করে। সুন্দর একটি পোস্ট করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

খুবই সুন্দর এবং বাস্তবিক একটি পোস্ট শেয়ার করেছেন আপনি। আপনার কাছ থেকে অসাধারন এবং বাস্তবিক পোস্ট পড়ে খুবই ভালো লাগছে৷ যেভাবে আপনি আজকের অসাধারণ পোস্ট এখানে শেয়ার করেছেন তা খুবই সুন্দর হয়েছে৷ আসলে আমাদের বাস্তবিক জীবনের চেয়ে আমাদের ভাবনার জগত অনেক বড়৷ আমরা ভাবতে ভাবতে এমন অনেক কিছুই ভেবে ফেলি যা কখনো হয়তো সমাধান অথবা কোন কিছুই হবার নয়৷ ধন্যবাদ আজকের সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63564.47
ETH 1885.34
USDT 1.00
SBD 0.37